বকখালির ভিড় এড়িয়ে সপ্তাহান্তে হেনরি আইল্যান্ড

কেন যাবেন: বকখালির মতো ভিড় নেই। বেলাভূমি তুলনামূলক পরিষ্কার। সেখানে ঘুরে বেড়ায় লাল কাঁকড়ার দল। তাড়া করলে দৌড়ে ঢুকে পড়ে গর্তে। এখান থেকে দেখা যায় সুন্দরবনের একটা অংশ। হেনরি আইল্যান্ডে দেখবেন সুন্দরী, হেতাল, গরান, গেঁও, গোলপাতা ইত্যাদি গাছ। দূরের জল-জঙ্গল দেখতে একটি ওয়াচটাওয়ার রয়েছে। ওপর থেকে চরাচর দেখে চোখ জুড়িয়ে যায়। রাতে জ্যোৎস্না চিকচিক করে জলের ওপর। পূর্ণিমা রাতে হেনরি আইল্যান্ডের রূপই আলাদা।
আরও পড়ুন: পাখি ভালো লাগে? তবে যেতেই হবে কুলিক
আরও পড়ুন: ব্যাঙ্গালোরের ব্যস্ত জীবন থেকে নিরালা নিসর্গ হোন্নাবর
কীভাবে যাবেন: কলকাতার এসপ্ল্যানেড থেকে সরাসরি বাস আসছে বকখালি। হাতানিয়া-দোয়ানিয়া নদী পেরিয়ে পৌঁছতে হবে বকখালি। এখান থেকে হেনরি আইল্যান্ড তিন কিলোমিটার। ভ্যান রিকশা পাওয়া যায়।
এ ছাড়াও রেলপথে আসতে পারেন হেনরি আইল্যান্ড। শিয়ালদহ থেকে ট্রেনে আসুন নামখানা। স্টেশন থেকে আসুন হাতানিয়া-দোয়ানিয়া নদীর ঘাটে। নদী পেরিয়ে বকখালি হয়ে চলুন হেনরি আইল্যান্ড।
কোথায় থাকবেন: নির্জন হেনরি আইল্যান্ডে থাকার জন্য রয়েছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের দু'টি রিসর্ট। সরাসরি যোগাযোগ করতে পারেন: রাজ্য মৎস্য উন্নয়ন নিগম, নর্থ ব্লক, বিকাশ ভবন, সল্ট লেক। ফোন নম্বর: ২৩৫৮৩১২৩/ 23583123
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications