এবার শীতকালে দেশের এই বিশেষ উৎসবগুলিতে সামিল হন আপনিও
শীত যেন দরজায় কড়া নাড়ছে! অক্টোবর মাস শুরু হতেই হালকা শীতের আমেজ কিন্তু রীতি মতন শুরু হয়ে গেছে। আর এই সময়ে প্রখর সূর্যের তাপ বিদায় নিয়েছে। শীতকালে কিন্তু দেশ-বিদেশ জুড়ে নানান উৎসবের আয়োজন করা হয়। আর এই উৎসবের মধ্য দিয়েই দেশবাসী কিন্তু শীতকে খুব ভালোভাবে উপভোগ করতে পারেন।
চলতি বছর শীতকালে এই বিশেষ উৎসবগুলোর সাক্ষী থাকবেন আপনি। আপনিও কিন্তু এই জায়গাগুলিতে ঘুরতেও যেতে পারেন। সেই সঙ্গে আপনিও এই উৎসবগুলিতে সামিল হতে পারবেন। দেখুন সেই জায়গাগুলির মধ্যে কোন কোন জায়গা পড়ছে।

- গুজরাতের রাণ উৎসব
গুজরাতের রাণ উৎসব সম্পর্কে আমরা কমবেশি সকলেই জানি। কচ্ছের রানের নাম নিশ্চয়ই শুনেছেন। প্রতিবছর এখানে শুরু হয় রাণ উৎসব। ২০০৬ সাল থেকে উৎসব শুরু হয়েছে এই উৎসব। যা তিন দিনের জন্য শীতের মরসুমে আয়োজন করা হয়। প্রতিবছর পয়লা নভেম্বর থেকে এই উৎসব শুরু হয়।
এখানে উট সাফারি থেকে লোক সংগীত, শাস্ত্রীয় নৃত্যের আয়োজন করা হয়। সেই সঙ্গে নৃত্যের নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে দেশ-বিদেশ থেকে নানান পর্যটকেরা ভ্রমণও করতে আসেন। তাই এইবার শীতে আপনিও কিন্তু এই উৎসবে সাক্ষী থাকুন।
- পুষ্কর মেলা
বিশ্বের বৃহত্তম উটের মেলাগুলির মধ্যে একটি হল এই রাজস্থানের পুষ্কর ক্যামেল ফেয়ার (পুষ্কর উটের মেলা), আর এই মেলা পুষ্কর মেলা নামেও পরিচিত। প্রতিবছর শীতকালে এই মেলার আয়োজন করা হয়।
পুষ্কর ক্যামেল ফেয়ার হল একটি ঐতিহ্যবাহী রাজস্থানী সংস্কৃতি বলা চলে। এই উৎসবটিতে লোকনৃত্য পরিবেশনেরও আয়োজন করা হয়। ৯ নভেম্বর থেকে এই মেলা শুরু হবে। যা চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। শুধুমাত্র এই মেলা দেখার জন্য প্রচুর দেশি-বিদেশি পর্যটক এখানে আসেন।
- শিলংয়ের চেরি ব্লসম উৎসব
শিলংয়ের চেরি ব্লসম উৎসব খুব জনপ্রিয়। দু’দিনের এই বিশেষ উৎসবে আসেন অনেক পর্যটক। চলতি বছর ১৫ তারিখ থেকে এই উৎসব পালন করা হবে। রক কনসার্ট শো থেকে ফ্যাশন শোয়ের আয়োজন করা হয় এই সময়ে।
যদি আপনি মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান এবং এই উৎসবে শামিল থাকতে চান, তাহলে এবছর এখানে একবার হলেও ঘুরে যান। গাছে গাছে গোলাপি ফুল দেখে আপনার মনে হবে বসন্ত যেন আপনার হাতের কাছে। সেই সঙ্গে গাছে চেরি ব্লসম ফুল ধরে। বেগুনি, গোলাপি ছোয়ায় এই শহরটি এই সময়ে খুব সুন্দর দেখায়।
- নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভ্যাল
শীতকাল মানেই দেশ-বিদেশ নানান উৎসব শুরু হয়। নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভ্যাল উৎসবের কথা নিশ্চয়ই শুনেছেন। এই উৎসবটি ১৬ টি উপজাতীয় গোষ্ঠীকে একত্রিত করে সাংস্কৃতিক উৎসব, সংগীত, নাগাল্যান্ডের খাবার, হস্তশিল্পের আয়োজন করা হয়। এখানে এই সময় নাগা লঙ্কা খাওয়ার প্রতিযোগিতায় আয়োজন করা হয়। চলতি বছর ২৫ তম হর্নবিল ফেস্টিভ্যাল উৎসবের আয়োজন করা হয়।
তাছাড়াও এই উৎসবে বিভিন্ন ধরনের নাচ, গান, সংস্কৃতি, নাগাল্যান্ডের ঐতিহ্যবাহী রান্নাও অনেকে করেন। যদি আপনি এখানে ঘুরতে আসেন তাহলে নাগাল্যান্ডের রাজধানী কোহিমাতেও একবার ঘুরে যেতে পারেন।
- গোয়ার সানবার্ন ফেস্টিভ্যাল
২০০৭ সাল থেকে শুরু হয়েছিল গোয়ার সানবার্ন ফেস্টিভ্যাল। এটি গোয়ার ইতিহাস, সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এই উৎসব ডিসেম্বর মাসের শেষের দিকে তিন দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। যে সকল সঙ্গীতপ্রেমীরা রয়েছেন তারা কিন্তু সকলেই মোটামুটি এখানে এই উৎসবে যোগদান করেন। এই শীতের মরসুমে আপনিও এখানে ঘুরে আসুন।












Click it and Unblock the Notifications