International Trip: ছুটিতে বিদেশে বেড়ানোর হুজুক, জেনে নিন কম বাজেটে বিদেশ ভ্রমণের বিস্তারিত তথ্য

পুজোর ছুটিতে অনেকেই বিদেশে বেড়াতে যেতে চাইছেন। ২০২৩ সালে নাকি ভারতীয়দের মধ্যে বিদেশ ভ্রমণের প্রবণতা বেড়েছে। সিঙ্গাপুর, থাইল্যান্ড, বালি, মালেশিয়া, ইন্দোনেশিয়া এই জায়গাগুলিতে ভারতীয়দের বেড়ানোর প্রবণতা বেড়েছে।

২-৩ থেকে তিনবছর করোনার কারণে ঘরবন্দি থেকেছেন মানুষ। দূরে বেড়াতে যাওয়া তো দূরঅস্ত বাড়িকাছে দিঘা পুরীতেও কেউ বেড়াতে যেতে পারেননি। এতোটাই কঠিন পরিস্থিতিত তৈরি হয়েছিল। তাই করোনা মুক্তির পরেই যেন পর্যটনে জোয়ার এসেছে। পাহাড়, সমুদ্র, জঙ্গল কোথাও খালি নেই কোনও হোটেল। শীত-গ্রীষ্ম-বর্ষা সব ঋতুতেই একেবারে সব পর্যটন কেন্দ্র ভর্তি।

International Trip

আবার দেখা যাচ্ছে বিদেশে যাওয়ার প্রবণতাও বেড়েছে ভারতীয়দের মধ্যে। অনেকেই দেরাদুন গোয়া যাওয়ার থেকে বালি, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে পারি দিচ্ছেন। একটি সমীক্ষায় দেখা গিয়েছে ২০২৩ সালে ভারতীয় পর্যটকদের মধ্যে বিদেশ ভ্রমণের প্রবণতা বেড়েছে। রেকর্ড সংখ্যাক ভারতীয় নাকি এবার বিদেশ ভ্রমণে গিয়েছেন। এবং যাবেন।

সমীক্ষায় দেখা গিয়েছে ৪৪ শতাংশ ভারতীয় বেড়ানোর জন্য বাজেট বাড়িয়েছেন। ৩১ শতাংশ পর্যটক দেশের মধ্যেই বেড়াতে যাচ্ছেন বা গিয়েছেন। আবার ৩০ শতাংশ পর্যটক বেড়ানোর সময় বাড়িয়েছেন। অর্থাৎ আগে যাঁরা বছরে একবার বেড়াতে যেতে চাইতেন এখন তাঁরা বছরে ২ থেকে ৩ বার বেড়াতে যাচ্ছেন।

দেখা যাচ্ছে ভারতীয়রা বেড়াতে যাওয়ার জন্য খরচও বাড়াচ্ছেন। দেড় থেক ২ লক্ষ টাকা পর্যন্ত তাঁরা বেড়াতে যাওয়ার জন্য খরচ করছেন। করোনার আগে সেই পরিস্থিতিটা ছিল একেবারে অন্যরকম। বিদেশ সফরের প্রবণতা অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে ভারতীয়দের মধ্যে।

International Trip

বিদেশের যে জায়গাগুলিতে ভারতীয়রা বেশি যেতে চাইছেন তার মধ্যে রয়েছে দুবাই। দুবাইয়ের জনপ্রিয়তা পর্যটন মানচিত্রে হঠাৎ করে বেড়ে হিয়েছে। তারপরেই রয়েছে মলদ্বীপ, সিঙ্গাপুর, সুইৎজারল্যান্ড, বালি। হঠাৎ করে ভারতীয়দের বিদেশ সফরের প্রবণতা বেড়ে যাওয়ার নেপথ্যে রয়েছে বিমানের টিকিটের দাম। বিদেশে হোটেল এবং বেড়ানোর প্যাকেজ অনেক সস্তা হয়েছে। করোনা ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বিমান পরিষেবা। সেই ধাক্কা কাটিয়ে উঠতে বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থা তাঁদের টিকিটের দাম কমিয়েছেন। সেই সঙ্গে একাধিক ভ্রমণ সংস্থা অনেক কম রেটে বিদেশ সফরের প্যাকেজ দিচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+