Indrani Falls: ছুঁয়ে যাবে রামধনু, দার্জিলিংয়ের কাছেই রয়েছে এই সুন্দর জলপ্রপাত
রামধনু ছুঁয়ে যাবে এমনই সুন্দর অফবিট জায়গা রয়েছে দার্জিলিংয়ের একেবারে কাছে। বেড়িয়ে আসুন এমনই এক অফবিল লোকেশনে। অনেকেই দার্জিলিং তো যান কিন্তু এই জায়গায় যান না। অথচ দার্জিলিংয়ের কাছেই রয়েছে সেই জায়গা।
ইন্দ্রানী ফলস। দার্জিলিয়ের সোনাদার কাছেই রয়েছে সেই অজানা জায়গা। সূর্যের আলো এখানে পড়লেই রামধনু তৈরি হয়। তা যে যেঋতুই হোক না কেন। বর্ষাকালে আরও সুন্দর হয়ে ওঠে জায়গাটি। পর্যটকরা যাতে একেবারে ঝরনার কাছে পৌঁছতে পারে তার জন্য বিশেষ জায়গাও তৈরি করা হয়েছে।

দার্জিলিং বেড়াতে এসে সকলেই ম্যাল, টাইগার হিল, ঘুম আর মিরিক ছোটেন। চা বাগান দেখতে মিরিকে যান সকলে। কিন্তু দার্জিলিংয়ের কােছই যে এমন একটি অসম্বব সুন্দর জায়গা রয়েছে সেটা অনেকেই জানেন না। স্থানীয়রা একে রেনবো ফলস বলে থাকেন। সোনাদা টয় ট্রেন স্টেশনের পাশ দিয়েই চলে গিয়েছে এখানে যাওয়ার রাস্তা। এখানে যাওয়ার রাস্তাটা অসাধারন। খারাপ রাস্তা একেবারেই নয়। অত্যন্ত ভালো রাস্তা।
গাড়ি-বাইক যে কোনও বাহনে পৌঁছে যাওয়া যায় এখানে। আশপাশে রয়েছে ছোট ছোট গ্রাম। থাকার জায়গা তেমন নেই। দার্জিলিং থেকে এখানে আসতে হবে। একটু ভেতরের দিকে রয়েছে এই পাহাড়ি ঝরনাটি। আকাশ পরিষ্কার থাকলে মনোরম দেখায়। অসম্ভব সুন্দর এখানকার সৌন্দর্য। আকাশ পরিষ্কার থাকলে এমন সুন্দর রামধনু তৈরি হয় এখানে যেন মনে হয় সেই রামধনু গা ছুঁয়ে যাচ্ছে। এই জায়গার কাছেই রয়েছে কালেজ ভ্যালি। সেটিও দার্জিলিংয়ের কাছে েকেবারে অফবিট একটা জায়গা।












Click it and Unblock the Notifications