সারা দেশে পর্যটনে জোয়ার এনে অর্থনীতিকে চাঙ্গা করার টোটকা দিলেন প্রধানমন্ত্রী মোদী
ভারতের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লায় ৭৩তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, ভারতে পর্যটন শিল্পের উন্নতির বিরাট সুযোগ রয়েছে। দেশের প্রত্যেকটি জেলা এক্ষেত্রে অনন্য অবদান রাখতে পারে।

মোদীর কথায়, প্রত্যেকটি জেলায় কোনও না কোনও অনন্য জিনিস তৈরি হয়। যা বিদেশে রপ্তানি হয়। ফলে চলুন সকলে মিলে স্থানীয় পণ্যকে আকর্ষণীয় করে তুলি। যাতে সারা দেশে যাতে আরও বেশি রপ্তানি হাব তৈরি করা যায়।
[সারা দেশে পালিত ৭৩তম স্বাধীনতা দিবস, দেখুন ছবি একনজরে]
এক্ষেত্রে দেশবাসীকে ২০২২ সালের মধ্যে অন্তত ১৫টি জায়গায় ঘুরে দেখার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। যে সমস্ত ভারতীয়রা বিদেশ ভ্রমণ করেন, তাঁদের ভারতের পর্যটন শিল্পের উন্নতির স্বার্থে দেশের অন্তত ১৫টি জায়গায় ভ্রমণ করার আবেদন জানান প্রধানমন্ত্রী।
তাঁর কথায়, অনেক জায়গায় হয়তো সুযোগ-সুবিধা সে রকম নেই। কিন্তু তা সত্ত্বেও অসুবিধা করে সেই সমস্ত জায়গায় ঘুরে আসুন। আপনারা গেলেই সেই জায়গায় পর্যটন শিল্প উন্নত হবে। আপনাদের সহযোগিতায় তা সম্ভব হবে। ফলে দেশের পর্যটনকে এগিয়ে নিয়ে যেতে এই পদক্ষেপ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।












Click it and Unblock the Notifications