Ilish Festival Sundarban:ইলিশের স্বাদ নিতে নিতে বাঘের দর্শন, সপ্তাহান্তের ছুটিতে বেড়িয়ে আসুন এখানে
ডাঙায় বাঘ আর জলে ইলিশ। বর্ষায় জমজমাট সুন্দরবন। পাহাড়ের থেকেও এবার বেশি ভিড় হচ্ছে সুন্দরবনে। একাধিক ট্রেভেল এজেন্সি আয়োজন করছে ইলিশ উৎসবরে। এবার ইলিশের আমদানিও ভাল হয়েছে সুন্দরবনে।
কলকাতকায় বসে ইলিশের সেই স্বাদ পাওয়া যায় না। যেটা পাওয়া যায় কাকদ্বীপ, ডায়মন্ডহারবার, গোসাবার ইলিশে। সেই ইলিশের স্বাদ নিতে একেবারে জমজমাট সুন্দরবন। ২ দিনের সব প্যাকেজ ট্যুর পাওয়া যাচ্ছে। এই সময় সুন্দরবনে যেতে গেলে ট্রাভেল এজেন্সিগুলোর সঙ্গে যাওয়াই ভাল।

ইলিশ বিরিয়ানি থেকে শুরু করে, ইলিশ ভাপা, ইলিশ মাছ ভাজা, ইলিশ পাতুরি কি নেই তালিকায়। একেবারে জমজমাট ইলিশ উৎসব। ইলিশ মাছে কড়করে ভাজা পেটিতে কামড় দিতে দিতে সুন্দরবনের বাঘ দেখার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না প্রায় কেউই। এবার অগস্টে নাকি সুন্দরবনে সর্বাধিক পর্যটক সমাগম হয়েছে।
গত কয়েক বছরে করোনার কারণে বন্ধ ছিল সুন্দর বন ভ্রমণ। মানুষ এবং পশু উভয়ের স্বার্থের কথা ভেবেই সুন্দরবন ভ্রমণ বন্ধ করা হয়েছিল। তার পরে গত বছর থেকে ফের শুরু হয়েছে সুন্দরবনে ভ্রমণ। শীতকাল আর বর্ষা কালে সবচেয়ে বেশি ভিড় হয় সুন্দরবনে। এবার বর্ষায় শীতকালের থেকেও বেশি ভিড় হয়েছে সুন্দরবনে। কাকদ্বীপে এবার ইলিশের আমদানিও বেশি।

সেকারণে একাধিক ভ্রমণ সংস্থা লঞ্চ ভাড়া করে সুন্দরবন ভ্রমণ করাচ্ছে এবার। লঞ্চে বসেই ইলিশের রকমারি পদ পরিবেশন করা হচ্ছে পর্যটকদের। তার সঙ্গে সুন্দরবনের জঙ্গলে বাঘের দেখা পাওয়ার জন্য কৌতুহলী হয়ে উঠছেন পর্যটকা। যাকে বলে রসে বসে সুন্দরবন ভ্রমণ। সেরকমই ভ্রমণ করতে হলে ক্যানিং লোকালে চেপে চলে আসুন ক্যানিংয়ে। সেখান থেকে লঞ্চে গোসাবা। যেখান থেকে শুরু সন্দরবনের ম্যানগ্রোফ অরণ্য। লঞ্চে ঘুরতে ঘুরতে বােঘর দেখা পেলেও পেতে পারেন।












Click it and Unblock the Notifications