শীতের কামড় থেকে বাঁচতে আপনি কিন্তু শীতকালেই এই জায়গাগুলিতে ভ্রমণ করতে পারেন

শীতকাল পড়তে আর বেশি দিন বাকি নেই। যেন দরজার বাইরেই অপেক্ষা করছে শীতকাল! আর এই সময় সকলেই কিন্তু ঘুরতে যেতে যান। শীতকালে ঘুরতে যাওয়ার মজাই কিন্তু একদমই আলাদা। আর যারা ঘুরতে পছন্দ করেন, তারা কিন্তু শীতকালে ঘুরতে যেতেই পারেন।

তাই এই শীতকালে আপনি যদি ঘুরতে যেতে চান, সেই সঙ্গে গরম আবহাওয়া উপভোগ করতে চান, তাহলে অবশ্যই কিন্তু এই জায়গাগুলোতে যেতে পারেন। দেখুন কোন কোন জায়গা রয়েছে, সেই তালিকায়।

travel

  • গোয়া

গোয়া পর্যটকদের কাছে কতটা আকর্ষণীয় তা বলার অপেক্ষা রাখে না। তাছাড়া এখানে সমুদ্র সৈকত, রাতের মজাদার পার্টি করতে অনেকেই কিন্তু শীতকালে ঘুরতে আসেন। আপনি কিন্তু এই শীতকালে বন্ধুবান্ধব, পরিবার বা মনের মানুষকে নিয়ে অবশ্যই গোয়া ঘুরতে আসতে পারেন। এই জায়গাকে সাধারণত বিয়ার, বিচ, ক্যাসিনো, ক্লাবের জন্য জনপ্রিয় বলে মনে করা হয়। তাই আপনিও শীতকালে ঘুরে আসুন এই জায়গায়।

  • জয়সালমীর

রাজস্থানের জয়সালমীরের নাম কমবেশি আমরা সকলেই জানি। আপনি কিন্তু শীতকালে ঘুরতে আসতে পারেন এখানে। এখানে অনেক ঐতিহ্য, সংস্কৃতি রয়েছে। যা কিন্তু অসাধারণ। এখানে এলে অবশ্যই ক্যাম্পিং, উট চড়া এগুলি করতে একদমই ভুলবেন না। এখানে এলে শীতকালে আপনার ঠান্ডা কিন্তু অনেক কম লাগবে। জয়সলমীরের 'পাটওয়ান কি হাভেলি’পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। চাইলে আপনিও শীতকালে এখানে ঘুরে আসতে পারেন।

  • কুর্গ

কর্নাটকের কুর্গের নাম সকলেই জানেন। যা দক্ষিণ ভারতের স্কটল্যান্ড নামেও পরিচিত। শীতের মরসুমে কুর্গের তাপমাত্রা অনেকটা বেশি থাকে। তাই ঠান্ডার মরণ কামড়ের মধ্যে উষ্ণতা অনুভব করতে আপনি আসতেই পারেন কুর্গে। এখানে পাহাড়, জঙ্গল, গাছপালা, ঝরনা সবই আছে। এখানে এলে কিন্তু জঙ্গল সফারি করতে ভুলবেন না। তাছাড়াও নীলগিরি বেবুন, চিতল হরিণ, উড়ন্ত কাঠবিড়ালি, চিতা এবং পান্না পায়রা সহ একাধিক বিরল প্রজাতির পাখির দেখা মেলে এখানে। তাই আপনিও এখানে ঘুরে আসুন।

  • মুম্বই

শীতের মরসুমে দর্শনীয় স্থান কিন্তু মুম্বই। এটি খুব বিখ্যাত পর্যটন কেন্দ্র বলা চলে। এখানে রয়েছে নানান মন্দির। তাছাড়াও এখানে গেলে অবশ্যই স্ট্রিট খাবার খেতে একদম ভুলবেন না। কম বাজেটে আবার শীতের ছুটিতে ঘুরে আসতে পারেন মুম্বই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+