Travel: শীতকালে তুষারপাত উপভোগ করতে চাইছেন? তাহলে ঘুরে আসুন কাশ্মীরের এই জায়গাগুলিতে

ঘুরতে যাওয়ার ইচ্ছা কার নেই বলুন তো! ঘুরতে যেতে সকলেই কিন্তু ভীষণ ভালোবাসেন। তবে কেউ সামর্থ্যের অভাবে যেতে পারেন না, কেউ বা আবার সময়ের অভাবে যেতে পারেন না। তবে সামনেই আসছে শীতকাল।

শীতে প্রচুর ছুটি পাবেন আর আপনি যদি অল্প বাজেটের মধ্যে কোথাও ঘুরতে যেতে চান, তাহলে এই শীতের মরসুমে আপনি কিন্তু এই জায়গাগুলিতে ভ্রমণ করতে পারেন। এখানে গেলে আপনার অল গল্প খরচ ঘোরা হওয়ার যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু তুষারপাত দেখতে পারবেন ।

Gulmarg

এখানে ঘুরতে এলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। অর্থাৎ আপনি যদি ঘুরতে যান, শীতের মরসুমে কাশ্মীর ঘুরে আসুন। এখানে গেলে তুষারপাত দেখবেনই। আর সেই কারণেই কিন্তু কাশ্মীরে শীতকালে পর্যটকদের ভিড় বেশি বাড়ে। কাশ্মীরে গেলে এই জায়গাগুলি ঘুরতে কিন্তু একদমই ভুল ভুলবেন না। জানুন সেই তালিকায় কোন কোন জায়গা রয়েছে।

  • শ্রীনগর

কাশ্মীরের শ্রীনগর কিন্তু অত্যন্ত সুন্দর একটি জায়গা। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন। এখানে গেলে ডাল লেক, শিকারা রাইড, মুঘল গার্ডেন, শালিমার বাগ ইত্যাদি কিন্তু অবশ্যই দেখবেন। তাছাড়া এখানে যে ভাসমান বাজার রয়েছে, তার সৌন্দর্য দেখলে আপনার কিন্তু আর বাড়ি আসতে ইচ্ছা করবে না।

  • গুলমার্গ

যদি কাশ্মীরে বেড়াতে চান, তাহলে অবশ্যই গুলমার্গ কিন্তু একদমই মিস করবেন না। এখানে বরফে ঢাকা পাহাড়ের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এখানে গেলে স্কিইং, স্নোবোর্ডিং করতে একদম ভুলবেন না। তাছাড়া এখানে গেলে এক কাপ চা কিন্তু খেয়ে আসবেন। গুলমার্গের চা কিন্তু খুব বিখ্যাত।

  • পহেলগাঁও

পহেলগাঁও হচ্ছে কাশ্মীরের খুব সুন্দর একটি হিল স্টেশন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য থেকে সবুজ উপত্যকা, ট্রেকিং করার জায়গা আপনার ঘোরার মজাকে আরও দ্বিগুণ করে তুলবে। এখানে গেলে আরু ভ্যালি, বেতাব ভ্যালি অবশ্যই ঘুরতে যাবেন। এই জায়গাটা কিন্তু মিনি সুইজারল্যান্ড বলা হয়। তাছাড়া এখানে যখন সাইড সিন করবেন, অবশ্যই পায়ে হেঁটে করবেন। তাহলে কিন্তু আপনার ঘোরা সার্থক হবে বটে!।

  • সোনমার্গ

কাশ্মীরের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে আপনাকে সোনমার্গ যেতে পারেন। এখানে তুষার আচ্ছাদিত পর্বত দেখলে চোখের পলক ফেরাতে পারবেন না আপনি। তাছাড়া এখানে ক্যাম্পিং, ট্রেকিং করা হয়। শীতের মরসুমে আইস্কেটিংস করার মতন সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন।

  • ইউসমার্গ

যদি কাশ্মীরে যান তাহলে ইউসমার্গ দেখতে একদমই ভুলবেন না। এখানে তৃণভূমি, পাইন গাছ, প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনার কিন্তু চোখ আটকে যাবে। তাছাড়া এই জায়গাটি খুব নিরিবিলি। তবে বর্তমান সময় কিন্তু ভ্রমণকারীরা কাশ্মীরে ঘুরতে এলে এই জায়গাটি ঘুরতে যান। তাই আপনিও এই শীতের মরসুমে তুষারপাত দেখতে ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে অবশ্যই ঘুরতে আসবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+