Travel: কম বাজেটে শীতকালে হানিমুনে যেতে চান? বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারে দেশের এই জায়গাগুলি
চলছে বিয়ের মরসুম। তাছাড়া ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে অনেকেরই চারহাত এক হয়। বিয়ের পর কিন্তু অনেকেরই টাকার চাপ থাকে। তবে হানিমুন তো সে কথা আর শুনবে না! হানিমুনে তো যেতেই হবে।
তাই কম বাজেটে আপনি যদি হানিমুনে যেতে চান, তাহলে অবশ্যই এই জায়গাগুলিতে যেতে পারেন। এখানে গেলে আপনি আপনার সঙ্গীর সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। তাছাড়াও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। জানুন কোন কোন জায়গায় ঘুরতে যাবেন।

- শিলং
শিলং হানিমুনে যাওয়ার জন্য সবথেকে সেরা জায়গা। মেঘালয়ের শিলং জায়গাটিকে স্কটল্যান্ড বলা হয়। স্ত্রীর সঙ্গে এখানে গেলে আপনার আর আসতে ইচ্ছা করবে না। সেখানে গেলে মনে হবে আপনি কিন্তু আপনার দেশে নেই। স্কটল্যান্ডে রয়েছেন। কারণ সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য একদমই স্কটল্যান্ডের মতন।
- স্পিতি
স্পিতিতে কিন্তু আপনি শীতকালে ঘুরতে যেতেই পারেন। সেখানে গেলে স্বর্গীয় সৌন্দর্য আপনাকে মুক্ত করবে। শুধু তাই নয়, বরফে ঢাকা এই জায়গায় আপনারা কিন্তু কিছুটা সময় রোমান্টিকভাবে কাটাতে পারবেন। তাছাড়াও ক্যাম্পিং বা ট্রেকিং করতে একদমই ভুলবেন না। নতুন বিয়ের পর অনেকেই কিন্তু এই জায়গায় হানিমুন সেরে আসেন।
- গুলমার্গ
আমরা সকলেই জানি গুলমার্গ কিন্তু কাশ্মীরে । আর কাশ্মীর যাওয়ার ইচ্ছা প্রায় কমবেশি সকলেরই থাকে। যদি শীতকালে যাওয়া যায় তাহলে তার কোনও কথাই নেই। যদি আপনার সঙ্গীর সঙ্গে আপনি তুষারপাত উপভোগ করতে চান তাহলে শীতকালে অবশ্যই হানিমুনে আসুন। কাশ্মীরে এই জায়গাটি সৌন্দর্য অসাধারণ। এখানে গেলে অবশ্যই বরফে হাত দিয়ে সেলফি তুলতে কিন্তু ভুলবেন না।
- কর্ণাটক
মধুচন্দ্রিমায় কর্ণাটকে যেতে পারেন। এখানে পাহাড়, জঙ্গল, কফি, বাগান রয়েছে। এখানকার সৌন্দর্য অসাধারণ। এখানে সাইড সিন করতে একদম ভুলবেন না। শীতের মরসুমে কুর্গের তাপমাত্রা অনেকটা বেশি থাকে। এখানে গেলে পাহাড়, জঙ্গল, গাছপালা, ঝরনা সব কিছুই দেখতে পাবেন। করতে পারবেন জঙ্গল সাফারিও।
- উত্তরাখন্ড
যদি আপনি সুইজারল্যান্ডের অনুভূতি পেতে চান, তাহলে এখানে ঘুরে আসুন। যদি ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে ঘুরতে চান তাহলে খুব ভালো সময় এটি। কারণ এই সময় কিন্তু এখানকার সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে ওঠে। কম বাজেটে খুব সহজেই এখানে আপনি ঘুরতে পারবেন। এখানে খাওয়া-দাওয়া কিংবা হোটেল খরচ কিন্তু আপনার সাধ্যের মধ্যেই থাকবে।












Click it and Unblock the Notifications