Travel: গাদিয়াড়া বা টাকি নয়, জলপ্রপাতের শোভা উপভোগ করতে করতে শীতেই পিকনিক সারুন এখানে
শীতকাল মানেই পিকনিক। আর এই সময়ে চড়ুইভাতির প্ল্যান না করলে কী আর চলে বলুন! শীতের মিঠে রোধ গায়ে মেখে কমলা লেবুর খোসা ছাড়াতে ছাড়াতে সকলের সঙ্গে গল্প করার মজাই আলাদা। সেই সঙ্গে যদি চা, কফি পকোড়া কিংবা সবজি দিয়ে ফ্রাইড রাইস ও সঙ্গে মটনকষা থাকে তাহলে তার কোনও কথাই নেই।
তবে পিকনিক করতে যাওয়ার আগে কিন্তু সবার প্রথম সঠিক জায়গা খুঁজে বার করতে হয়। না হলে কিন্তু পিকনিকের ঘোরার মজাটা অনেকটাই নষ্ট হয়। তাই এবার পিকনিকের স্পট থাকুক এখানেই। খুব কম খরচেই আপনি কিন্তু এখানে পিকনিক করতে পারবেন।

- কোথায় পিকনিকে যাবেন
তাছাড়াও এখানে রয়েছে জলপ্রপাতও। নিশ্চয়ই বুঝতে পারছেন, কোনও জায়গার কথা বলছেন, এখানে আপনি নতুন বছরের রাঁচিতে যেতে পারেন। এখানে কিন্তু পিকনিকের জন্য একটি আদর্শ জায়গা। জানুয়ারি মাসে এখানে প্রচন্ড ভিড় হয় এখানে। অনেকে কিন্তু এখানে পিকনিক করতেই আসেন।
- কী কী সুবিধা পাবেন
জানুয়ারি মাসের এখানে প্রচুর মানুষ আসেন। ঘনবনের মাঝখানে সৌন্দর্য যে অসাধারণ তা বলার অপেক্ষা রাখে না। তাছাড়া এখানে প্রচুর পরিমাণে কাঠ পাওয়া যায়। রয়েছে পরিষ্কার জলও। সমতলভূমিতে পিকনিক করার মজাই আলাদা। শান্তিপূর্ণ পরিবেশ এখানে পিকনিক করতে এলে আপনি অন্তত ১০০ থেকে ১৫০ জনকে নিয়ে আসতেই পারবেন।
- কী কী জলপ্রপাত দেখতে পাবেন
পিকনিকের মজা উপভোগ করার পাশাপাশি এই জলপ্রপাতটি কিন্তু দেখতে একদম ভুলবেন না। এখানে সবাই মিলে লাইন দিয়ে খেতে বসতে পারেন। শুধু তাই নয় বড় বড় সাউন্ড বক্স, ডিজে নিয়ে আসতে পারবেন। গান বাজাতে পারবেন। আবার আনন্দের সঙ্গে নাচতেও পারবেন।
এখানে দশম, হুড্রু ও জোনহা জলপ্রপাত রয়েছে। এখান থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে কাঞ্চি নদীকে ঘিরে রয়েছে দশম জলপ্রপাত। প্রায় ৪০ কিমি দূরে অবস্থিত জোনহা জলপ্রপাত। এখানকার দৃশ্য কিন্তু অসাধারণ। এখানে এলে এখানকার ছবি কিন্তু আপনি ফ্রেমবন্দি করতে একদমই ভুলবেন না।
- সূর্যোদয় থেকে সূর্যাস্ত দেখতে ভুলবেন না
তাছাড়াও এখানে রয়েছে অনেক শান্তিপূর্ণ পরিবেশ। এখানকার সূর্যোদয় থেকে সূর্যাস্তের অসাধারণ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আর দশম ফলস থেকে সূর্যাস্ত দেখতে কিন্তু অসাধারণ লাগে। আপনি যদি শীতকালে পিকনিক করার কথা ভাবেন তাহলে কিন্তু এই জায়গায় আসতেই পারেন।












Click it and Unblock the Notifications