এবার পুজোয় ডেস্টিনি হোক ইউরোপ, সমুদ্রের আসল রূপ দেখতে চাইলে এই জায়গায় ঘুরে আসুন
এবার পুজোয় ডেস্টিনি হোক ইউরোপ, সমুদ্রের আসল রূপ দেখতে চাইলে এই জায়গায় ঘুরে আসুন
এমন অনেকেই আছেন যারা বছরে একবার হলেও ট্রিপ করেন। সত্যি একবার ঘুরতে না গেলে কী হয় বলুন। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই দুর্গাপুজো। এই বিশেষ সময়ের জন্য অপেক্ষা করে থাকেন অনেকেই। চারদিন ছুটি তো আছেই, সঙ্গে আরও চারদিন ছুটি নিয়ে নিন। তারপরেই ব্যাগ নিয়ে ঘুরে আসুন। দেশে তো অনেক ঘুরলেন, এবার নয় ডেস্টিনি হোক বিদেশ। তবে ভাবছেন বিদেশে গেলে কোথাও যাবেন। চিন্তা কী ঘুরে আসুন ইউরোপ। হাতে কম সময় পুরো ইউরোপ ঘোরার সময় নেই। তাই ইউরোপের এই বাছাই করা জায়গাগুলিতে ঘুরে আসুন। এখানকার মনোরম শোভা দেখে আপনি একেবারে মুগ্ধ হয়ে যাবেন। আর যারা সমুদ্র ভালোবাসেন, তাদের জন্য বেস্ট জায়গা এগুলি। দেখে নিন কোন কোন জায়গায় আপনি ঘুরবেন।

তুরস্ক
ইউরোপ ঘুরতে যাবেন আর তুরস্ক ঘুরতে যাবেন না তা হয় নাকি। ইউরোপের সবথেকে সুন্দর জায়গায় হল তুরস্ক। এখানে গেলে পাহাড়, পর্বত ও সমুদ্র, জলপ্রপাত, নদী, সবই দেখতে পাবেন। তবে এখানে গেলে অবশ্যই চা বা কফি খেতে একদমই ভুলবেন না।

টেনেরিফ, স্পেন
অপার সৌন্দর্যে ঘেরা স্পেনের টেনেরিফ দ্বীপে একবার হলেও ঘুরে আসুন। ক্যানারি দ্বীপের বৃহত্তম জায়গায় হল এটি। এখানে নানান রঙিন উৎসব পালন হয়। তাছাড়া এটি দেখার জন্য অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসেন। এর আসল রূপ যদি আপনি উপভোগ করতে চান তাহলে অবশ্যই একবার টেনেরিফে ঘুরে যান।

ক্রোয়েশিয়া, স্প্লিট
ক্রোয়েশিয়ার স্প্লিট জায়গাটিতে একবার ঘুরে আসুন। এটি দ্বিতীয় বৃহত্তম শহরের অবস্থিত এটি। এখানকার সমুদ্র সৈকত থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য অনেক লোক এখানে ছুটে আসেন। এখানে এক ধরনের হলুদ ফুল আছে, যা খুব সুন্দর।

ইতালি, সিসিলি
ইউরোপে গেলে অবশ্যই একবার ইতালির সিসিলিতে ঘুরে আসবেন। এখানে সানভি তো লো, ক্যাপো আইসোলা বেলা, সেফালু-সহ নানারকম সমুদ্র সৈকত রয়েছে। যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তাছাড়া এখানকার মনোরম পরিবেশ উপভোগ করতে হলে একবার আপনাকে এখানে আসতেই হবে।

পর্তুগাল
পর্তুগালের নাম অনেকেই শুনেছেন। সমুদ্র সৈকতে ঘুরতে যেতে চাইলে এই জায়গায় ঘুরে আসুন। পর্তুগালে এখানকার বিখ্যাত খাবারগুলো একবার খাবেন। তাছাড়া ওখানে ক্যামিলা বিচ, ফোলা বিচ, ফালোসিয়া বিচ খুব সুন্দর। সমুদ্রের তীরেও আপনি এখানে এসে বসতে পারেন। এখানে গেলে আপনি অবশ্যই ঘুরে আসবেন এখানে।

মন্টিনিগ্রো
ইউরোপের এক অচেনা জায়গার নাম হয় মন্টিনিগ্রো। জাজ বিচ, বেসিসি বিচ, ভেলিকা বিচ দেখতে পাবেন। সমুদ্র সৈকতের অপূর্ব শোভা দেখতে ঘুরে আসুন মন্টিনিগ্রোতে।

ম্যালোকা, স্পেন
ভূমধ্যসাগরের অবস্থিত ম্যালোকা। যেটি স্পেনে অবস্থিত। জায়গাটি খূব সুন্দর। দর্শনীয় স্থানের মধ্যে এটি একটি। এখানকার রিসটগুলি খুব সুন্দর। যা দেখার জন্য মানুষ দূর থেকে এখানে অনেকে ঘুরতে যান।

জাগোরি, স্পেন
স্পেনের জাগোরিতে ঘুরে আসতে পারেন। ইলাফোনিস সৈকত আছে, যা খুব সুন্দর। গোলাপি রঙের বালির জন্য এই জায়গাটি বিখ্যাত। যা হয়তো আপনি আগে কখনও দেখেননি।

কার্সিকা, ফ্রান্স
সুন্দর ফরাসি দ্বীপটি দেখতে চাইলে একবার এখানে ঘুরে আসুন। যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য এই জায়গাটি বেস্ট। শান্তিতে, নিরিবিলিতে থাকতে চাইলে ঘুরে আসুন কার্সিকাতে।












Click it and Unblock the Notifications