Hiuen Tsang Buddhist Monastery: কলকাতাতেই রয়েছে বৌদ্ধ মনেস্ট্রি, সপ্তাহান্তের ছুটিতে বেড়ানোর সেরা জায়গা

৩০০ বছরেরও প্রাচীন শহর এই কলকাতা। ব্রিটিশদের হাত ধরে কলকাতা শহরের পত্তন হলেও এই অঞ্চলে রয়েছে চিনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের স্মরণে তৈরি বৌদ্ধ মনেস্ট্রি। যাকে অনেকেই বলেন চিনা মন্দির। অনেকেই জানেন না কলকাতা শহরের এই জায়গার কথা।

কলকাতা শহরের িচনা পাড়া তো সকলেই জানেন। সেই চায়না টাউন শহরবাসীর রসনাতৃপ্তির অন্যতম জায়গা। এর সঙ্গে রুমটেক মনেস্ট্রির মিল রয়েছে। কলকাতার চায়না টাউনই এই বৌদ্ধ মূর্তিটি তৈরি করা হয়েছে। ১৯৬৮ সালে মন্দিরটি তৈরি করা হয়েছে। ২০১৮ সালে মন্দিরটির ৫০ বছর পূর্তি হয়েছিল ধূমধাম করে।

Hiuen Tsang Buddhist Monastery

এই মনে স্ট্রিতে বৌদ্ধ গবেষণা এবং উপাসনা গৃহ হিসেবে ব্যবহার করা হয়। এই মনেস্ট্রিতে রয়েছে চিনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের মূর্তি। এই মঠে চিনা সন্ন্যাসীরা চিনা ভাষা নিয়ে পড়াশোনা করে থাকেন। তিনিই প্রথম পায়ে হেঁটে ভারতে এসেছিলেন এবং বহু ভারতীয় সাহিত্য চিনা ভাষায় অনুবাদ করেছিলেন। তাঁর স্মরণেই মঠটি তৈরি করা হয়েছিল।

Hiuen Tsang Buddhist Monastery

বুদ্ধ পূর্ণিমার দিনে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এই সময়ে চায়না টাউনের বাসিন্দারা হাজির হন। এই সময়ে এখানে এলে মনে হবে কোনও চায়না টাউনে চলে এসেছেন। বাইপাসে কাছে চৌভাগায় রয়েছে এই বৌদ্ধ মনেস্ট্রি। বড় বড় বহুতলের মাঝে কোথায় যেন চাপা পড়ে গিয়েছে এটি। সকাল ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত খোলা থাকে এই বৌদ্ধ মনেস্ট্রি। কোনও প্রবেশ মূল্য লাগে না এখানে। কাজেই সপ্তাহান্তের ছুটিতে এখানে বেড়ানোর সেরা জায়গা বললে ভুল হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+