Travel: পাহাড়-সমুদ্র না জঙ্গল! বর্ষশেষের উদযাপনে কে কাকে টেক্কা দিল?
বর্ষশেষের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। ধাপে ধাপে বর্ষবরণ শুরু হয়ে যাবে আর কয়েক ঘণ্টার মধ্যেষ ভারতে হতে হতে মধ্যরাত। তবে বড়দিনের ছুটি পড়তেই সকলে বেরিয়ে পড়েছিলেন বাড়ি থেকে। পাহাড় থেকে জঙ্গল পর্যটকে থই থই পরিস্থিতি।
এবার তো বড়দিনে পার্কস্ট্রিটকে রীতিমতো টেক্কা দিয়েছে দার্জিলিংয়ের ম্যাল। পর্যটকে ঠাসা দার্জিলিং। ২৫ ডিসেম্বর থেকে বছরের শেষ দিন পর্যন্ত পাহাড়ে এবার রেকর্ড ভিড় হয়েছে। সিকিমের ভয়াবহ বিপর্যয়ের পরেও কোনও কিছুর তোয়াক্কা না করেই সকলে বেরিয়ে পড়েছিলেন।

সিমলা, মানালির অবস্থাও একই রকম। পাহাড়ে লম্বা গাড়ির লাইন। হিমাচল প্রদেশের স্পিতি যাওয়ার পথে গত কয়েকদিন ধরে রেকর্ড গাড়ি দেখা গিয়েছে। ভিঁড়ে ঠাসা পাহাড়ের পথঘাট। সিমলার ম্যাল দেখে মনে হচ্ছে দিল্লির সরোজিনিগর বাজারে চলে এসেছেন। এতো লোক যে পাহাড় ভাল করে দেখা যাচ্ছে না।
এদিকে আবার শুধু হিমাচল প্রদেশ নয় এই বছরে বর্ষশেষের ছুটিতে কাশ্মীরেও ভিড় করেছেন পর্যটকরা। রেকর্ড ভিড় হয়েছে কাশ্মীরে। প্রবল ঠান্ডা উপেক্ষা করেই কাশ্মীরে তুষারপাত উপভোগ করতে গিয়েছেন অসংখ্য পর্যটক। তিল ধারনের জায়গা েনই উপত্যকায়। এতোটাই ভিড় সেখানে যে হাউসবোটগুলি পর্যন্ত ভরে গিয়েছে।
তুলনামূলক ভাবে এবার সমুদ্র এবং জঙ্গলে কম ভিড় হয়েছে। সমুদ্রে পর্যটনে হঠাৎ করে একটু বেশিই ভাঁটা পড়েছে। তবে কয়েকটি জায়গা ব্যতিক্রম। যেমন গোয়া, পুরী, চেন্নাই। এই জায়গাগুলিতে পর্যটকের সংখ্যা আগের জায়গার মতোই। তবে অন্যান্য সমুদ্র সৈকতে তেমন ভিড় দেখা যায়নি।
জঙ্গলেও এবার তেমন পর্যটকের বিড় দেখা যায়নি। পুজোর সময় ডুয়ার্সের জঙ্গলে রেকর্ড ভিড় দেখা গেলেও শীতের ছুটিতে কিন্তু তেমন ভাবে পর্যটকের ভিড় জঙ্গলে দেখা যায় নি। এবার আবার বিহার, জাড়খণ্ড, ছত্তিশগড়ে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।












Click it and Unblock the Notifications