Hanuman Mandir: বিশ্বের একমাত্র মন্দিরে কাঠবিড়ালিরূপে পূজিত হন হনুমানজি, কিন্তু কোথায়?
।বিশ্বজুড়ে হনুমানজির লাখো লাখো ভক্ত হয়েছেন, তাঁদের উদ্যোগেই পৃথিবীর বহু জায়গায় হনুমানজির নানান মন্দির রয়েছে। বলা হয়, যে ব্যক্তি হনুমানজির নিত্যদিন পুজো করেন দেবতা তাঁর মনের সকল ইচ্ছা পূরণ করেন।
আপনি কি জানেন, এমন একটি মন্দির রয়েছে দেশে যেখানে কাঠবিড়ালি রূপে পূজিত হন হনুমানজি? এখানে কাঠবিড়ালি হনুমানজি রূপে পুজিত হন।

কোথায় রয়েছে এই মন্দির
হ্যাঁ ঠিকই শুনেছেন গিলরাজ মন্দির উত্তরপ্রদেশের আলিগড় আঁচল সরোবরের তীরে অবস্থিত। এই মন্দির রয়েছে শত শত কাঠবিড়ালি, এখানে কাঠবিড়ালি হনুমানজি রূপে পুজিত হন। যা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন। এখনও অনেকে এই মন্দির সম্পর্কে অনেক কিছু জানেন না।
কটি চোখ রয়েছে হনুমানজির
কথিত আছে, এই মন্দিরে কাঠবিড়ালি রূপে বসে থাকেন হনুমানজি। এই মন্দিরে হনুমানজির যে মূর্তিটি রয়েছে, তাঁর একটি মাত্র চোখ রয়েছে, আরেকটি চোখে কাছে গোলাপ ফুল দেওয়া রয়েছে।

জানুন অজানা কাহিনী
মন্দিরের প্রচুর ইতিহাস রয়েছে অজানা অনেক ইতিহাস। এই মন্দির কত বছরের পুরনো তা অনেকেই জানেন না, কথিত আছে, এই মন্দিরে হনুমানজি পবিত্র তীরন্দাজ শ্রী মহেন্দ্রনাথ যোগী জি মহারাজকে স্বপ্ন দেখিয়েছিলেন। যে আমাকে এখানে তুই পুজো কর আমি এখানে রয়েছি। আমাকে খুঁজে পুজো কর।
সেই জায়গায় দেখেন প্রচুর কাঠবিড়ালি, কাঠবিড়ালিকে সরিয়ে তিনি যখন সেই জায়গাটি খোঁড়েন, তখন সেখান থেকে বেরিয়ে আসে হনুমানজির মূর্তি, তখনই মহেন্দ্রনাথ যোগী সেখানে হনুমানজির মূর্তি প্রতিষ্ঠা করেন। আর তারপর থেকেই সেখানে সেখানে শত শত কাঠবিড়ালির পুজো করা হয় হনুমানজি রূপে।

আর্থিক লাভ হয়
বলা হয়, কাঠবিড়ালি এই মন্দিরের আরেকটি নাম হল গ্রহ হর রাজ। যে ব্যক্তি শুদ্ধ মনে হনুমানজির পুজো করেন সে জীবনের নয়টি গ্রহের দোষ থেকে মুক্তি পান। শুধু তাই নয় তার জীবনে সাফল্য লেগে থাকে এবং আর্থিকভাবে যথেষ্ট উন্নতি লাভ করতে পারেন তিনি।












Click it and Unblock the Notifications