Glamping Dome: শিমলা-মানালি নয় এবার একেবারে কলকাতার কাছেই গ্ল্যাম্পিং ডোম, দার্জিলিং দেখুন নতুন ভাবে

উত্তরবঙ্গে অফবিট জায়গার অভাব নেই। তারপরেই দার্জিলিংয়ের মায়া কাটিয়ে উঠতে পারে না বাঙালি। একবার দার্জিলিং না গেলে যেন মন কেমন করে। ম্যাল, কালীমন্দির, চক বাজার, গ্লেনারিজ সব যেন হাতছানি দেয়। অনেকেই আবার দার্জিলিংয়ের ভিঁড়ের কারণে বিমুখ হয়েছেন।

তাঁদের জন্য সুখবর। দার্জিলিংকে একেবারে নতুন ভাবে দেখার সুযোগ পাওয়া যাবে এবার। কারণ মানালি- দেরাদুনের মতো এবার দার্জিলিংয়েও তৈরি হয়ে গিয়েছে গ্ল্যাম্পিং ডোম। অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এটা কি জিনিস। এটা আসনে একটি হাইটেক তাঁবু।

Glamping Dome

এটা দেখতে হেক্সাগনের মতো। পাহাড়ের বাঁকে ঝুলন্ত অবস্থায় থাকে। কিন্তু ভেতরটা হয় একেবারে হাইটেক। হাইপ্রোফাইল রুম। সঙ্গে হিটার। অ্যাটাচ বাথরুম সবই থাকে তাতে। বিদেশে অনেক আগেই এই ধরনের ক্যাম্পিং অনেক পর্যটন কেন্দ্রে তৈরি হয়েছে। ভারতে মানালি এবং দেরাদুনে কয়েকটি জায়গায় তৈরি হয়েছে। তবে পশ্চিমবঙ্গে এই প্রথম।

এই তাঁবু ওয়াটার প্রুফ। কাজেই বৃষ্টি যতই হোক ভেতরে জল ঢুকবে না। এর ভেতরে একেবারে পাঁচতারা হোটেলের সুবিধা রয়েছে। তাঁবুর পর্দা সরালেই কাঞ্জনজঙ্ঘা। বিছানায় বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে দেখা যায় পাহাড়। মেঘ কুয়াশা। সঙ্গে বাথরুম রয়েছে। তাঁবু থেকে না বেরোলেএও চলে। দার্জিলিং দেখার এ এক অন্য অভিজ্ঞতা তাতে কোনও সন্দেহ নেই।

Glamping Dome

ডোম ক্যাম্পিং নামেই বেশি পরিচিত এগুলি। থাইল্যান্ড-চিনে অসংখ্য মানুষ এই ধরেন ডোম ক্যাম্পিং করে থাকেন। ধীরে ধীরে ভারতেই এই ডোম ক্যাম্পিং জনপ্রিয় হতে শুরু করেছে। আর এখন তো দার্জিলিংয়ে ওই ধরনের ক্যাম্পিং খোলা হয়েছে।

ডোম ক্যাম্পে বসে কাঞ্জনজঙ্ঘা সিকিম দেখার মজাই আলাদা। তবে খরচ একটু বেশি পড়ে। যাঁরা দার্জিলিংকে একটু নতুন ভাবে দেখতে চান তাঁদের জন্য অপেক্ষা করছে ডোম ক্যাম্পিং। এখানে জঙ্গল হাইকিংয়ের ব্যবস্থাও রয়েছে। সঙ্গে করুন চা-বাগানের সফর। তার সঙ্গে সন্ধে বেলা বসে ক্যাম্প ফায়ারের মজা নিন। কাজেই এবার যদি পুজোয় দার্জিলিং আসার পরিকল্পনা করেন তাহলে চলে আসুন এই ডোম ক্যাম্পিংয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+