Travel: আপনার মা থেকে সঙ্গিনী কি ভ্রমণ পিপাসু? নারী দিবসে তাঁদের এই উপহার দিয়ে মুগ্ধ করুন
'নারী’ এই কথাটি এক অদ্ভুত শক্তি! বর্তমানে নারী শক্তির জয়জয়কার। যে রমণী চুল বাঁধতে পারে, আবার সেই নারী দু’হাতে সংসার সামলে ১০ টা ৫ টার অফিস করতেও ক্লান্ত হয় না। যদিও নারীদের সম্মান জানানোর জন্য কোনও দিনের প্রয়োজন হয় না। তবুও প্রতিবছর ৮ মার্চ পালিত হয় 'আন্তর্জাতিক নারী দিবস’।
আমাদের সমাজে নারীদের গুরুত্ব ও অবদানের কথা মনে করিয়ে দিতেই এই বিশেষ দিনটি পালন করা হয়। আপনার মা, কিংবা জীবনসঙ্গী কিংবা বান্ধবীকে নারী দিবসে কী উপহার দেবেন ভাবছেন? যদি এই নারীরা ভ্রমণপ্রেমী হয়ে থাকেন, তাঁদের এগুলি আপনি উপহার দিতে পারেন। আশা করি তাঁদের ভালো লাগবে। একনজরে দেখে নিন উপহারের সেই তালিকা!

- প্যাকিং কিউব
ঘুরতে গেলে ল্যাগেজ একটু হালকা ও অল্প করা দরকার। নাহলে অনেক সময় অসুবিধায় পড়তে হয়। ব্যাগ গোছানো একটু সহজ করতে আপনি কিন্তু প্যাকিং কিউব ব্যবহার করতে পারবেন। যদি আপনি আপনার ল্যাগেজ প্যাকিং কিউবে রাখেন, তাহলে আপনার ব্যাগে অনেকটাই জায়গা বাঁচবে। কোনও দরকারি জিনিস খুঁজতে আপনার কিন্তু পুরো ব্যাগ আর ঘাঁটতে হবে না।
- ড্রিমফোকস মেম্বারশিপ কার্ড
আপনি কিন্তু ভ্রমণপ্রেমী মহিলাকে ড্রিমফোকস মেম্বারশিপ কার্ড উপহার দিতে পারেন। এই কার্ডে তারা কিন্তু অনেক সুবিধা পাবেন। যার মধ্যে থাকবে বিমানবন্দরের লাউঞ্জের সব জায়গায় এই কার্ড ব্যবহার করতে পারবেন। তাছাড়া স্পা পরিষেবা পাবেন। তাছাড়াও দেশ ও দেশের বাইরের নামকরা বিমানবন্দরে খাওয়া, দাওয়ারের অনেক সুযোগ পাবেন। এই কার্ড একজনের কাছে থাকলে তিনি কিন্তু অনায়াসে এক প্রাপ্ত থেকে অন্য প্রাপ্তে ঘুরে বেড়াতে পারবেন।
- ওয়ার্কআউট পোশাক
যে মহিলারা জিম করতে ও ঘুরতে বেশ পছন্দ করেন তাঁদের আপনি অল্ট কালচার থেকে একটি অ্যাথলেজার সেট উপহার দিতে পারেন। যা ওয়ার্ক আউট এবং ভ্রমণের জন্য খুবই আদর্শ বলা চলে! এই পোশাকটি পরলে খুব ভালোভাবে শ্বাস নেওয়া যায়, আবার খুব আরামদায়কও।
- হেয়ার স্ট্রেটনার
প্রতিটি নারীই কিন্তু চুলের খুব যত্ন রাখেন। তাই সকল মহিলারাই খুব পছন্দের হেয়ার স্ট্রেটনার। যা কিন্তু তারা ঘুরতে গেলে খুব সহজেই ট্রলিতে নিয়ে যেতে পারবেন। বেড়াতে গিয়েও চুলের সৌন্দর্য বজায় রাখতে তাঁদের একদম ভাবতেই হবে না।
- গোল্ড ল্যানইয়ার্ড
ভ্রমণপ্রেমীরা কিন্তু এই উপহারটি কিন্তু খুব পছন্দের করেন। এটি তাঁদের পছন্দের মোবাইল ফোনকে অনেকটাই নিরাপদে রাখতে পারবে। সেই সঙ্গে এটি দিলে দেখতেও খুব স্টাইলিশ দেখাবে। যারা কথায় কথায় সেলফি তুলতে পছন্দ করেন, তাঁদের জন্য খুব ভালো একটি উপহার।
- ডেপ্যাক ব্যাগ
আপনি যাকে উপহার দেবেন, তিন যদি ভ্রমণ করতে পছন্দ করেন কিংবা অ্যাডভেঞ্চার করতে খুব পছন্দ করেন তাকে অবশ্যই এটি উপহার দেবেন। এই ব্যাগটি ইলেকট্রনিক্স জিনিস ও চার্জার রাখার জায়গা আছে। এই ব্যাগ কিন্তু খুব আরামদায়ক। ভ্রমণপ্রেমীদের এই ব্যাগ কিন্তু দারুন উপহার।
- নেক পিলো
আপনি কিন্তু জীবন সঙ্গিনীকে দ্য স্লিপ কোম্পানির নেক পিলো উপহার দিতে পারেন। যা কিন্তু ভ্রমণ প্রেমীদের কাছে খুব আরামদায়ক। এটি কিন্তু পেশির টান কমাতে ও রক্ত সঞ্চালন ভালো রাখতে সাহায্য করে। কারণ অনেক সময় অনেকক্ষণ ট্রাভেল করতে ঘাড়ে অসহ্য যন্ত্রণা হয়। তা কমাতেও সাহায্য করে এই পিলো। তাছাড়া এটি ঘাড়ে থাকলে অনেকটা চাপ মুক্ত লাগে।












Click it and Unblock the Notifications