ভুলে যান দিঘা-পুরী, বেড়িয়ে আসুন কলকাতার কাছেই নির্জন সমুদ্র সৈকতে
বেড়ানোর কথা শুনলেই কার না মন ভাল হয়ে যায়। আর একটু ফাঁকা ভীড়হীন জয়গায় বেড়াতে কার না ভাল লাগে। এমই একটি অফবিট জায়গা দক্ষিণ ২৪ পরগনার জি-প্লট। নির্জন সমুদ্র সৈকত। আর লাল কাঁকড়ার আনাগোনা দেখা যায় এখানে।

নির্জন সৈকত জি-প্লট
ভুলে যান দিঘা-পুরী। ভিড়ে ঠাসা দিঘা-পুরী যেতে যেতে ক্লান্ত হয়ে গিয়েছেন। তাদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন জি-প্লট। শান্ত বিস্তীর্ণ সমুদ্র সৈকত রয়েছে এই জি-প্লটে। একে গোবর্ধনপুরও বলা হয়ে থাকে। কলকাতা থেকে কয়েক ঘণ্টার সফর। বাসে এবং ট্রেনে দুই ভাবেই যাওয়া যায়। সুন্দরবনের ঠিক এন্ট্রি পয়েন্টে রয়েছে এই জি-প্লট।

জি-প্লটে যাওয়ার লঞ্চ অভিজ্ঞতা রোমাঞ্চকর
একদিকে সমুদ্র আরেকদিকে সুন্দর বন। অদ্ভুত এক সঙ্গমস্থলে দাঁড়িয়ে রয়েছে এই জি প্লট। পাথর প্রতিমা থেকে জিপ্লটে যাওয়ার অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর। এই পাথর প্রতিমা থেকে লঞ্চে যেতে পড়ে সুন্দরবন। কপাল ভাল থাকলে দক্ষিণ রায়ের দেখাও পেয়ে যেতে পারেন লঞ্চ থেকে। প্রায়ই নাকি এখানে জঙ্গল থেকে বেড়িয়ে এসে দেখা দেন তিনি। সেই জঙ্গলেই আবার কাঁকড়া ধরতে যান গ্রামবাসীরা।

নির্জন জি-প্লট বিচ
সমুদ্র সৈকত যে এতটা নির্জন এবং পরিচ্ছন্ন হতে পারে সেটা জি-প্লটে না এলে বোঝা যাবে না। বলা চলে পশ্চিমবঙ্গের শেষ সমুদ্র সৈকত এই গোবর্ধনপুর। পূর্বভারতের শেষ সমুদ্রসৈকত বললেও ভুল হবে না। এই সমুদ্র সৈকত আবার দিঘার থেকে একেবারেই আলাদা। এই সৈকতের কাছেই রয়েছে সুন্দর বন। সৈকতের চারপাশে লাল কাঁকড়ার আনাগোনা দেখা যায়। খুব কম সংখ্যক পর্যটকই এখানে দেখা যায়।

উপভোগ্য সৈকত
ট্রেনে কাকদ্বীপ পৌঁছে সেখান ছেেক পাথর প্রতিমা থেকে লঞ্চে করে সোজা গোবর্ধনপুর বা জি প্লট। সৈকত ধরে এগোতে থাকলে হয়তো পৌঁছে যাওয়া যাবে বাংলাদেশও। এমনই এক নির্জন সৈকতে সপ্তাহান্তের ছুটি কাটিয়ে আসুন। মন ভরে যাবে একেবারে। ভুলে যাবেন দিঘা-পুরী। একেবারে নির্জন সৈকতে কেটে যাবে বেশ কিছুটা সময়। কাজেই আর দেরি না করে বেড়িয়ে পড়ুন জি-প্লটের উদ্দেশ্যে।
ছবি সৌজন্য: ফেসবুক












Click it and Unblock the Notifications