সিটং ভুলে যান, কমলালেবু দেখতে হলে চলে আসুন কলকাতার কাছে এই জায়গায়
শীতকাল মানেই কমলালেবু। আর এবার যে জাঁকিয়ে শীতটা পড়েছে কলকাতায়। তাতে দার্জিলিংয়ের সঙ্গে খুব বেশি ফারাক নেই। মানে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে শীত নিয়ে। একেবারে পাহাড়ের ঠান্ডায় জবুথবু কলকাতা শহর। সামনেইউ আবার বেশ কয়েকটা দিন ছুটি পড়ে যাচ্ছে।
প্রজাতন্ত্র দিবসের সঙ্গে টানা একটা খুটি পড়ছে। সেই ছুটিতে ব্যাগপত্র গুছিয়ে বেড়িয়ে পড়লেই হল। কিন্তু যাবেন কোথায় । পাহাড় থেকে সমুদ্র সবজায়গাতেই মোটামুটি ঠাসাঠাসি ভিড়। আবার অফবিট জায়গারও অভাব নেই। শীতে দার্জিলিংয়ের কাছে সিটংয়ের খুব ডিমান্ড। এখানে এলেই কমলালেবুর বাগান দেখা যায়। এতোটাই কমলালেবু পাওয়া যায় এখানে যে গোটা গ্রামটাই প্রায় কমলা রঙের বলে মনে হয়। তার সঙ্গে সুন্দর একটা গন্ধ।

সেই সিটংয়ে এতোটাই ভিড় হয় যে থাকার জায়গা পাওয়া কঠিন। তবে এখন কমলালেবু দেখতে আর সিটং যেতে হবে না। চলে আসুন শাসিং ভ্যালি। একেবারেই অচেনা একটা নাম। এখানেও কমলালেবুর বাগান ভরে রয়েছে। সিটংকে কড়া টক্কর দেওয়ার ক্ষমতা রাখে এই শাসিং ভ্যালি। বাইকারদের পক্ষেও বেশ ভাল জায়গা এটি। যাঁরা এই শীতে ভাবছেন দার্জিলিংয়ের কমলালেবু দেখতে যাবেন তাঁরা চোখ বন্ধ করে চলে অসতে পারেন এই শাসিং ভ্যালিতে।
এখানে আসতেও খুব একটা ঝামেলা বা খরচা কোনওটাই হয় না। শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে ঘুম পর্যন্ত চলে আসুন শেয়ার গাড়িতে। জনপ্রতি ভাড়া নেবে আড়াইশো টাকা। ঘুম থেকে লেপচা জগতে যাওয়ার পথে পড়বে ঘুম ভাঞ্জে। সেখান থেকেই রাস্তা বেঁকে গিয়েছে শাসিং ভ্যালির দিকে। একেবারেই অফবিট জায়গা এটি। এই ভ্যালির পাশ দিয়েই বয়ে গিয়েছে রঙ্গিত নদী। এখানে একেবারে অরগ্যানিক পরিবেশে থাকতে পারবেন। নেই কোনও দূষণ। তারসঙ্গে কমলালেবুর বাগান। স্বাদে গন্ধে যার সঙ্গে কলকাতার কমলালেবুর মিল পাবেন না। কাজেই এবার শীতে কমলালেবু দেখতে হলে চলে আসুন এখানে।












Click it and Unblock the Notifications