Flower Valley of Nortth Bengal: বৃষ্টিতে বিপর্যস্ত? বর্ষায় অপেক্ষা করছে ঘরের কাছে মিনি ফ্লাওয়ার ভ্যালি

ফ্লাওয়ার ভ্যালি মানে মনে পড়ে উত্তরাখণ্ডে ভ্যালি অব ফ্লাওয়ারের কথা। কেবল মাত্র বর্ষাতেই যেখানে পসরা সাজিয়ে বসে হরেক ফুলের বাহার। উত্তরাখণ্ডে অসম্ভব সুন্দর এই জায়গাটি কেবল মাত্র বর্ষা কালেই ট্রেক করে যাওয়া যায়। কিন্তু জানেন কি আমাদের রাজ্যেও রয়েছে ফ্লাওয়ার ভ্যালি।

উত্তরবঙ্গের এই ফ্লাওয়ার ভ্যালির কথা অনেকেই জানেন না। কিন্তু এই জায়গাটি কোনও অংশেই কম সুন্দর নয়। ফুলের বাহার চারিদিকে। বর্ষা মানেই প্রচণ্ড বর্ষণ। উত্তরাখণ্ড যাওয়া তো দূরের কথা উত্তরবঙ্গেই যেতে কেউ সাহস দেখাচ্ছেন না। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা।

Flower Valley of Nortth Bengal

বিশেষ করে পাহাড়ি জেলা গুলিতে রাস্তায় ধস নেমেছে অনেক জায়গায়। আবার ডুয়ার্সের একধিক জায়গা প্লাবিত হয়েছে কালচিনি নদীর জলে। এখনও চলছে বৃষ্টি। যদিও আগামীকাল থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই সুযোগে বেড়িয়ে আসুন উত্তরবঙ্গে ভ্যালি অব ফ্লাওয়ার থেকে। যাকে মিনি ফ্লাওয়ার ভ্যালি বললেও ভুল হবে না।

কিন্তু কোথায় সেই স্বৈর্গীয় জায়গা। অনেকেই জানেন না সেকথা। শিলিগুড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে গজলডোবা ও তিস্তা ব্যারেজ পেরোলেই দেখা মিলবে ফ্লাওয়ার ভ্যালি। রাস্তা খুব ভাল কাজেই ট্রেক নয় সোজা গাড়িতেই সফর করা যায়। রাস্তার দু ধারে অসম্ভব সুন্দর সুন্দর সব ফুলের গাছ। জারুল গাছের সারি সেসময় সেসময় বেগুনি রঙের ফুলে ঢেকে যায়।

Flower Valley of Nortth Bengal

যেমনটা বসন্তে পুরুলিয়া-বাঁকুড়া-ঝাড়গ্রামে দেখা যায়। শাল-পিয়াল আর কৃষ্ণচূড়া গাছের ফুলে লাল হয়ে ওঠে চারিদিক। এই জায়গাটিও সেরকমই। কয়েক কিলোমিটার জুড়ে কেবল বেগুলি জারুল ফুলের বাহার। মাঝে সবুজ রঙের ঘাসে ঢাকা উপত্যকা। অসাধারণ সেই দশ্য। এই রাস্তা দিয়েই চলে যাওয়া যায় ওদলাবাড়িতে। কয়েক কিলোমিটার জুড়ে যেন বেগুনি রঙের বাহার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+