(ছবি) পাহাড়ের চূড়ায় অবস্থিত দেশের জনপ্রিয় কয়েকটি দেবী মন্দির
ভারতের নানা প্রান্তে অনেকগুলি শক্তিপীঠ রয়েছে। এই দেবীমন্দিরগুলির প্রধান আরাধ্য়া হলেন দেবী পার্বতী।
পুরাণ অনুযায়ী দেবীর শরীরের নানান জায়গা ভারতের মোট ৫১টি জায়গায় পড়েছিল। সেই সব জায়গায় একটি করে পীঠ বা মন্দির গড়ে উঠেছে। সেখানে কোথাও দেবী, দুর্গা, কোথাও কালী, কোথাও চণ্ডী রূপে পূজিত হন।
নিচের স্লাইডে ক্লিক করে দেখে নিন, ভারতের নানা জায়গায় পাহাড়ের চূড়ায় কোন কোন জনপ্রিয় দেবী মন্দির গড়ে উঠেছে।

মনসা দেবী মন্দির
হরিদ্বারের শিবালিক পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরটি মা মনসার নামে উৎসর্গীকৃত। শক্তির আর এক রূপ দেবী মনসাকে ভক্তিভরে পূজা করলে সব ইচ্ছা পূর্ণ হয়। এটাই দীর্ঘদিনের বিশ্বাস।

সারদা মাতা মন্দির
মধ্যপ্রদেশে অবস্থিত এই মন্দিরটি দেবী পীঠের অন্যতম। ত্রিকূট পাহাড়ের মাথায় অবস্থিত এই মন্দিরটিতে চড়তে গেলে ১০৬৩টি সিঁড়ি ভাঙতে হয়।

চামুণ্ডেশ্বরী মন্দির
চামুণ্ডি পাহাড়ের উপরে অবস্থিত এই মন্দিরটি মহীশূরে অবস্থিত। ১২শ শতকে এই মন্দিরটি তৈরি হয় বলে জানা যায়। এখানকার দেবী চামুণ্ডেশ্বরীর মূর্তিটি সোনা দিয়ে তৈরি।

সপ্তশৃঙ্গ দেবী মন্দির
মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত সপ্তশৃঙ্গ দেবী মন্দিরটি। এর অর্থ যে দেবী সাতটি শৃঙ্গে অধিষ্ঠান করেন।

কনক দুর্গা মন্দির
অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় অবস্থিত এই মন্দিরটিতে দেবী দুর্গা অধিষ্ঠিত। পুরাণ অনুযায়ী এই মন্দিরটির প্রতিষ্ঠাতা মহাভারতের অর্জুন।

তারা তারিণী মন্দির
ওড়িশার ব্রহ্মপুরের কুমারী পাহাড়ে অবস্থিত এই মন্দিরটি তন্ত্র সাধনার জন্য বিখ্যাত।

বৈষ্ণোদেবী মন্দির
জম্মুর ত্রিকূট পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরটি ভারতের অন্যতম জনপ্রিয় মন্দির। বহু মানুষ তীর্থযাত্রায় বৈষ্ণোদেবী মন্দির দর্শনে যান।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications