(ছবি) ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী মহারাষ্ট্রের কয়েকটি গুহার চালচিত্র

ভারতবর্ষ এক আজব দেশ। ভিন্ন ভাষা, সংষ্কৃতি ও ঐতিহ্যের মাঝে এখানকার প্রাকৃতিক বৈচিত্র অনন্য। তার মধ্যে যেন অন্য মাত্রা যোগ করেছে মহারাষ্ট্রে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা গুহাগুলি। ['পূর্ব ভারতের স্কটল্যান্ড' শিলং]

মহারাষ্ট্রের এই জনপ্রিয় গুহাগুলি ভারতের বিভিন্ন সময়ের ঐতিহ্য ও সংষ্কৃতি ও ইতিহাসকে বহন করে চলেছে। যা ওখানে না গিয়ে চাক্ষুষ করলে বিশ্বাস হবে না। [পাহাড়ের চূড়ায় অবস্থিত দেশের জনপ্রিয় কয়েকটি দেবী মন্দির]

মহারাষ্ট্র ট্যুরিজমকে ঢেলে সাজিয়েছে সেরাজ্যের সরকার। ফলে এই রাজ্যের পর্যটনের অবিচ্ছেদ্য অংশ এই গুহাগুলিতে না ঘুরলে এই রাজ্যে ঘোরা অসম্পূর্ণ থেকে যাবে। [বরফের মধ্যে ট্রেকিং করতে চাইলে যেতে পারেন এমন জায়গায়]

নিচের স্লাইডে মহারাষ্ট্রের ঐতিহ্যশালী এই গুহাগুলি সম্পর্কে নানা তথ্য দেওয়া হল। একনজরে চোখ বুলিয়ে নিন সেগুলিতে। [সুযোগ পেলেই ঘুরে আসুন স্বপ্নসুন্দর নৈনিতাল]

অজন্তা গুহা

অজন্তা গুহা

খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের সাক্ষী বহন করে চলেছে এই গুহা। গুহার দেওয়ালে আঁকা ছবি ও খোদাই করা চালচিত্র বৌদ্ধ ধর্ম সম্পর্কিত কলার ইতিহাস বহন করে। এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণাও করা হয়েছে।

ইলোরা গুহা

ইলোরা গুহা

পাথর কেটে বানানো ইলোরা গুহা প্রাচীন স্থাপত্য কলার এক উল্লেখযোগ্য নিদর্শন। পঞ্চম থেকে দশম শতাব্দির মধ্যে তৈরি এই গুহাটিকেও ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছে ইউনেস্কো।

পাথর কেটে গড়ে তোলা এই স্থাপত্যে হিন্দু, জৈন ও বৌদ্ধদের সংষ্কৃতি মিলেমিশে একাকার।

কারলা গুহা

কারলা গুহা

দ্বিতীয় থেকে পঞ্চম শতাব্দির মধ্যে এই গুহাচিত্র গড়ে উঠেছিল। লোনাভালা শহরের কাছেই এই গুহাটি অবস্থিত।

এলিফ্যান্টা গুহা

এলিফ্যান্টা গুহা

এলিফ্যান্টা গুহাটি এলিফ্যান্টা দ্বীপে অবস্থিত। মুম্বই শহর থেকে এর দূরত্ব মাত্র ১১ কিলোমিটার। হিন্দু ও বৌদ্ধ সংষ্কৃতির ছাপ স্পষ্ট এর দেওয়ালে।

ইংরেজ আমলে এই গুহার দেওয়ালের নানা চালচিত্র নষ্ট করে ফেলা হয়েছে। মূলত ভগবান শিবকে নিয়ে পৌরাণিক নানা গল্পই গুহার দেওয়ালে বর্ণিত হয়েছে।

বেডসে গুহা

বেডসে গুহা

মহারাষ্ট্রের পুণেতে অবস্থিত এই গুহাটি অন্যতম পুরনো গুহা। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দিতে এটি গড়ে ওঠে। লোহাগড়, তুঙ্গ, তিকোনা ও বিসাপুরের পরিচিত কেল্লাগুলি এই গুহার পাশেই অবস্থিত।

ঔরঙ্গাবাদ গুহা

ঔরঙ্গাবাদ গুহা

ঔরঙ্গাবাদে অবস্থিত এই গুহায় বৌদ্ধ ধর্মের ছাপ স্পষ্ট। অজন্তা-ইলোরার গুহাচিত্রের কাছে এটি ঢাকা পড়ে গেলেও অতীত যুগের সাক্ষী বহন করে চলেছে এই গুহা।

পাণ্ডবলেনি গুহা

পাণ্ডবলেনি গুহা

নাসিকে অবস্থিত এই গুহাটিও বৌদ্ধ ধর্মের চালচিত্র বহন করে চলেছে। এটির আগের নাম ছিল 'ত্রিরাশমি গুহা'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+