Durga Puja 2023: অষ্টমীতেই হয় সিঁদুর খেলা, অফবিট দুর্গাপুজো দেখতে চলে আসুন শহরের এই বনেদি বাড়িতে
জৌলুসে কলকাতার সব বনেদি বাড়ির পুজোকে এখনও টেক্কা দিয়ে চলেছে শোভাবাজার রাজবাড়ির পুজো। তার জৌলুসেই ঢাকা পড়ে যায় পুরনো কলকাতার অনেক বনেদি বাড়ির পুজো। এবারের দুর্গাপুজোয় এমনই একটি বনেদি বাড়ির পুজো দেখে আসুন।
ছাতুবাবু-লাটুবাবু। কলকাতা শহরের বনেদিয়ানার আরেক নাম বললে ভুল হবে না। শোভাবাজারের বাবুদের কড়া টক্কর দিতেন তাঁরা। লাল ইটের তৈরি উত্তর কলকাতার সেই প্রাসাদে কিন্তু আজও ঝাড়বাতি জ্বলে ওঠে পুজোর কয়েকদিন। ২০০ বছরেরও বেশি প্রাচীন এই দুর্গাপুজো।

মহালয়া থেকে শুরু হয়ে যায় এই বাড়ির পুজো। কারণ এখানে দশ মহাবিদ্যা রূপে পূজিত হন মা। প্রতিপদ থেকে ষষ্ঠী পর্যন্ত শালগ্রাম শিলাতে পুজো হয়। তারপরে শুরু হয় দেবীর আরাধনা। শাক্ত-বৈষ্ণব এবং শৈব তিন মত মিলেই পুজো হয় এই বাড়িতে।
এখানে মায়ের মূর্তিতে বিশেষত্ব রয়েছে। মায়ের বাহন সিংহের মুখ হয় ঘোড়ার মতো। লক্ষ্মী-সরস্বতীকে জয়া এবং বিজয়া রূপে পুজো করা হয়। দুই দেবীই থাকেন পদ্মাসনা। তাঁদের হাতে ঝাঁপি এবং বীণা থাকে না। অষ্টমীতে একানে কুমারী পুজো হয়। সেইদিনই বাড়ির মহিলারা সিঁদুর খেলেন। এই বাড়ির পুজোর আরেকটি বিশেষত্ব হল এখানে মায়ের ভোগ লবন ছাড়া রান্না হয়।
দুর্গাপুজোর কদিন বনেদি বাড়ির পুজো দেখতে হলে চলে আসুন ছাতুবাবু-লাটুবাবুর বাড়ি। মহালয়া থেকেই শুরু হয়ে যায় এখানে পুজো। ৬৭ই বিডন স্ট্রিটের রাম দুলাল নিবাসই ছাতুবাবু-লাটুবাবুদের বাড়ি।












Click it and Unblock the Notifications