দুকা ভ্যালি, লাভার কাছে অফবিট ডেস্টিনেশন, বেড়ানোর আদর্শ জায়গা
কালিম্পংয়ে ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য অফবিট পর্যটন কেন্দ্র। কারণ কালিম্পংয়ের অবস্থান এমন একটা জায়গায় যার একদিকে ভুটান সীমান্ত আরেক দিকে সিল্ক রুট। পাহাড়ের সঙ্গে জঙ্গলের সহাবস্থানও রয়েেছ এখানে। সিল্করুটের কাছে কালিম্পংয়ের একটা অফবিট পর্যটন কেন্দ্র দুকা ভ্যালি।

দুকা ভ্যালি
দুকা ভ্যালি কালিম্পংয়েরপ একটা অনামী পর্যটন কেন্দ্র। বেশিরভাগ পর্যটকই এই জায়গাটির নাম জানেন না। লাভার কাছেই রয়েছে দুকা ভ্যালি। যাঁরা লাভা-রিশপ-লোলেগাঁও ট্রিপ করেন তাঁরা সাধারণত ন্যাওড়াভ্যালি ন্যাশনাল ফরেস্টে যান। কিন্তু দুকা ভ্যালিতে অনেকেই আসেন না। লাভা থেকে অনায়াসেই আসা যায় এই দুকা ভ্যালিতে।

কীভাবে যাবেন
এনজেপি স্টেশন থেকে কালিম্পং আলগারা হয়ে দুকা ভ্যালি আসা যায়। আবার নিউ মাল জংশন থেকে লাভা হয়ে মাইরুং গাঁও হয়ে দুকা ভ্যালি আসা যায়। এই রাস্তার দুপাশের দৃশ্য অত্যন্ত মনোরম। কোথাও পাহাড় তো কোথাও চা বাগান। আবার কোথাও জঙ্গল। তারপরে ধাপে ধাপে পাহাড়ে ওঠা। মাঝে কালিম্পং শহরে হল্ট করে মোমো খেয়ে নেওয়াই যেতে পারে।

কী কী দেখার আছে
দুকা ভ্যালি এমনিতেও অসম্ভব সুন্দর একটা জায়গা। পথেই পড়বে দুকা ফলস। বর্ষার পরে গেলে এই ঝরনা আরও সুন্দর দেখায়। এখান থেকে রিশপ, লাভা, ললেগাঁও দেখা যায়। আবার সিিকমও দেখা যায়। দুকা ভ্যালিরতে বেশি হোম স্টে নেই। কারণ পর্যটকের সংখ্যা এখানে অনেকটাই কম। খুব কম পর্যটক আসেন এখানে। অসম্ভব সুন্দর একটা জায়গা যেখানে নিরিবিলিতে কাটিয়ে দেওয়া যায় একটা দিন।

রাতের সৌন্দর্য
পাহাড়ে সাধারণ রাতে কিছু করার থাকে না। দার্জিলি অথবা কালিম্পং শহরের কথা আলাদা। কিন্তু বেশিরভাগ পাহাড়ি জায়গাতেই রাতে ঘরে বসেই কাটাতে হয়। পাহাড়ে রাতের একটা আলাদা সৌন্দর্য রয়েছে। তাতে এসাধারণ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। দুরের লাভা-রিশপের আলো ঝিকমিক করে জ্বলতে থাকে। আবার সিকিমের দিকের একাধিক পাহাড়ি গ্রাম দেখা যায় রাতের তারার মতো ঝিকমিক করছে।












Click it and Unblock the Notifications