Dudhia: চা-বাগান-পাহাড়, বালাসন নদীর পাড়ের এই উপত্যকায় কাটিয়ে আসুন কয়েকটা দিন
পাহাড় থেকে নেমে এসেছে বালাসন নদী। আর সেই নদীর পাড়ে সবুজ উপত্যকা। একদিকে পাহাড় আরেক দিকে চা বাগান। অসম্ভব সুন্দর সেখানকার সৌন্দর্য। সেখানে এলে যেকেউ যে মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন তাতে কোনও সন্দেহ নেই।
নীল সাদা আর সবুজ এই তিন রঙের খেলা এখানে। শিলিগুড়ির একেবারে কাছেই এই জায়গার নাম দুধিয়া। উত্তরবঙ্গের মানুষের কাছে পরিিচত নাম। কারণ শিলিগুড়ির কাছে হওয়ায় অনেকেই শীতকালে এখানে পিকনিক করতে আসেন। কিন্তু আমাদের দক্ষিণ বঙ্গবাসীর সেই সৌভাগ্য কোথায়। হুটবললেই তো পাহাড়ে যাওয়া যায় না। খুব বেশি হলে দৌড় দিঘা-মন্দারমনি। তাতেও অনেক ঝক্কি। তাই পিকনিক মানে বাড়ি বা ফ্ল্যাটের ছাদকেই বেশি পছন্দ করেন সকলে।

কিন্তু প্রকৃতির সবরকম আশির্বাদ রয়েছে উত্তরবঙ্গের উপরে। পাহাড়, নদী, ঝরনা, জঙ্গল কী নেই। দুধিয়া এমনই একটি পরিপূর্ণ জায়গা। বালাসন নদীর পাড়ের ছোট্ট একটা উপত্যকা। পাথুনে নদী খাত দিয়ে কুলকুল করে বয়ে যায় বালাসন নদী। পা ডুবিয়ে আকাশ দেখতে মন্দ লাগবে না।
দার্জিলিং জেলার অংশ দুধিয়া। শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার পথেই পড়ে। পাঙ্খাবাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে রয়েছে এটি। গাড়িতে বা শেয়ার গাড়িতে আসা যায়। শিলিগুড়ি থেকে ৩০ কিলোমিটার দূরে। এক ঘণ্টার মধ্যে এখানে পৌঁছে যাওয়া যায়। রাস্তা খুব ভাল কোনও সমস্যা হয় না। চারপাশের রাস্তা অসাধারণ। বিশেষ করে পাঙ্খাবাড়ি দিয়ে এলে সারি সারি চা বাগান আরও মুগ্ধ করবে আপনাদের।

একদিন সেখানে কাটিয়ে পাহাড়ে উঠে যেতে পারবেন অনায়াসে। বালাসোন নদীর উপরে অবস্থিত বালাসন ব্রিজেও অনেকে ছবি তুলে রিলস বানানোর সুযোগ পাবেন। সেখান থেকেও অসাধারণ ভিউ পাওয়া যায়। এই বালাসন ব্রিজই দুধিয়ার সঙ্গে মিরিকের যোগাযোগ রক্ষা করে। এখানকার পরিবেশ একেবারেই শান্ত। বালাসন নদীতে অনেকে স্নান করেন। একেবারে কাচের মতো স্বচ্ছ এই বালাসন নদীর জল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications