Travel: জানেন কোথায় জন্মেছিলেন সাধক রামপ্রসাদ সেন, কলকাতার একেবারে কাছেই রয়েছে সেই জায়গা

কালীপুজো মানেই সেখানে রামপ্রসাদের গান হবেই। আমরা সকলেই জানি সাধর রামপ্রসাদের কথা। কিন্তু জানি কি কোথায় থাকতেন তিনি। কোথায় ছিল তাঁর বাস। কোথায় জন্মেছিলেন তিনি। কলকাতার একেবারে কাছেই রয়েছে সেই জায়গা। উত্তর ২৪ পরগনার হালিশহরে রয়েছে রামপ্রসাদ সেনের বাড়ি।

সপ্তাহান্তের ছুটিতে অনাসাসেই বেড়িেয় আসা যায় সেখান থেকে। বাংলার সাধক কবি বা শাক্তি কবি রামপ্রসাদ জন্মেছিলেন হালিশহরে। সেখানে রয়েছে মা কালীর বিশাল মন্দির। সুন্দর সেই নাটমন্দির। সেখানেই বিরাজ করের সাধক রামপ্রসাদের আরাধ্য মা ব্রহ্মময়ী কালী। নাট মন্দিরের পাশেই রয়েছে একটি পুকুর। শোনা যায় এই পুকুরেই স্নান করতেন সাধক রাম প্রসাদ।

Travel

এখন সেই পুকুরের পাড় বাঁধিয়ে দেওয়া হয়েছে। সেখানে অনেক মাছ এবং কচ্ছপ। এই ভিঁটেতেই বসে একের পর অক ভক্তিগীতি রচনা করেছিলেন তিনি। শোনা যায় ৬৫ বছর বেঁচে ছিেলন তিনি। সাধক রামপ্রসাদের বসত ভিঁটেই রয়েছে সাড়ে চারশো বছরের একটি বটগাছ। যে গাছের নীচে নাকি তিনি তন্ত্র সাধনা করতেন।

এখানে এলে ভোগ খাওয়ার ব্যবস্থাও রয়েছে। ৫০ টাকার কুপোনের িবনিময়ে মেলে ভোট প্রসাদ। রাজা কৃষ্ণচন্দ্রের হিসাব রক্ষক ছিলেন। তিনিই একশো একর জমি দান করেছিলেন। তাঁর হাত ধরেই কালীকীর্তন, কৃষ্ণকীর্তন রচনা হয়েছিল। রামপ্রসাদ সেনের প্রয়াণ রহস্যে ঘেরা। শোনা যায় মা কালীর মূর্তি নিয়ে গঙ্গায় ডুব দিয়েছিলেন তিনি তারপরে আর গঙ্গা থেকে ওঠেননি তিনি। গঙ্গাতেই নাকি সলীল সমাধি হয়েছিল তাঁর।

শিয়ালদহ থেকে মেইন লাইনের যেকোনও ট্রেনে হালিশহর চলে আসা যায়। স্টেশন থেকে অটোতে বা টোটোতে চলে আসতে পারবেন সাধক রামপ্রসাদের জন্মভিঁটেতে। সেখানে পুজো দেওয়া এবং ভোগ খাওয়ারও সবরকম ব্যবস্থা রয়েছে। কাজেই পরিবারের সকলকে নিয়েই আসতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+