জানেন কি কোথায় থাকতেন পাণ্ডব-কৌরবদের উত্তরপুরুষ? কলকাতার কাছেই ঘুরে আসুন সেই প্রাচীন স্থাপত্য শৈলী
রাজা বীরসেনের ইতিহাস জড়িয়ে রয়েছে পূর্ববর্ধমানের এই সেনপাহাড়িতে
সেনপাহাড়ি। নামটা একেবারেই নতুন। অনেকেই শোনেনি আগে। অথচ কলকাতার একেবারে কাছেই রয়েছে সেই জায়গাটি। যার সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস-পুরাণ। শোনা যায় মহাভারতের পাণ্ডব-কৌরবসের পূর্বপূরুষরা থাকতেন এই সেন পাহাড়িতে। আর দেরি না করে চলে আসুন পূর্ব বর্ধমানের এক অফবিট ট্যুরিস্ট ডেস্টিনেশন সেনপাহাড়িতে।

পশ্চিম বর্ধমানের সেনপাহা়ড়ি
কলকাতার কাছেই রয়েছে সেন পাহাড়ি। একেবারে অফবিট লোকেশন বললে ভুল হবে না। কলকাতার একেবারে কাছে পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে এই সেন পাহাড়ি। একেবারেই ঐতিহাসিক জায়গা বললে ভুল হবে না। কলকাতার একেবারে কাছেই যে এমন একটি ঐতিহাসিক স্থান রয়েছে তা অনেকেই জানেন না। কাঁকসার অযোধ্যা বনকাটি গ্রামেই রয়েছে এই ঐতিহাসিক নিদর্শণ। স্থানীয়রা এই গ্রামদুটিকে যমজ গ্রাম বলে থাকেন।

সেন রাজাদের সাম্রাজ্য ছিল এখানে
ইতিহাসের পাতা ঘাঁটলেই বেরিয়ে আসে সেন রাজাদের কথা। পাল রাজাদের পর সেন বংশই দখল নিয়েছিল গৌড়ের। যাকে বাংলার রাজধানী বলা হত। এই সেন বংশের প্রবর্তক ছিলেন বীরসেন। তাঁরই বাস ছিল এই বীরসেনে। বলা হয়ে থাকে সেন রাজাদের আদিবাস ছিল এই সেন পাহাড়িতে। এখনও রয়ে গিয়েছে তার নিদর্শণ। এই সেন পাহাড়িতেই প্রথম বসবাস শুরু করেছিলেন সেন বংশের রাজারা।

মহাভারতের সঙ্গে যোগ
কাঁকসার এই জঙ্গলমহলেই রয়েছে সেন পাহাড়ির সঙ্গে মহাভারতেরও যোগ রয়েছে বলে শোনা যায়। এখানেই নাকি পাণ্ডব-কৌরবদের উত্তরপুরুষরা থাকতেন। বীর সেন নাকি পাণ্ডব এবং কৌরবদের উত্তর পুরুষ। একাধিক পুরানে বীরসেনের নাম পাওয়া গিয়েছে। বীরসেন নাকি কর্ণের বংশে জন্মেছিলেন। অঙ্গদেশ থেকে তিনি গৌড়ে চলে আসেন। সেখান থেকে এই সেনপাহাড়িতে বসবাস শুরু করেছিলেন তিনি।

কী আছে দেখার
এ সেনপাহাড়িতে এলে দেখতে পাবেন একটি দেউল। রথেরক আকৃতির একটি দেউল রয়েছে। জায়গাটি সংরক্ষণ করেছে আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া। ইছাই ঘোষের সঙ্গে এই দেউলের যোগ রয়েছে। সেন পাহা়ড়িতে এক সময় দাপট ছিল ইছাই ঘোষেরও। পাল রাজাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। ১০০০ বছরের বেশি পুরনো এই দেউল। ইতিহাস এইখানে পরতে পরতে ছড়িেয় রয়েছে ইতিহাস।












Click it and Unblock the Notifications