Travel: দার্জিলিং-কালিম্পং নয়, জানেন কোথায় আছে দেশের সবচেয়ে ছোট হিলস্টেশন
টয়ট্রেনও আছে আবার ঘোড়ার গাড়িও রয়েছে। ছোট্ট এই পাহাড়ি জায়গার সৌন্দর্য অপরিসীম। আবার পর্যটন মানচিত্রে এর বিশেষ খ্যাতিও রয়েছে। দেশের সবচেয়ে ছোট হিলস্টেশন মাথেরান। অনেকেই নাম শোনেননি আবার অনেকে নাম শুনেছেন।
কিন্তু এই হিল স্টেশনই দেশের সবচেয়ে ছোট হিলস্টেশন। দার্জিলিং কালিম্পং এর কাছে বড় পাহাড়ি শহর। এটি এতোটাই ছোট যে এখানে গাড়ি নিয়ে যাওয়া যায় না। ঘোড়ার গাড়িতে অথবা হেঁটে যেতে হবে। মহারাষ্ট্রে অবস্থাত মাথেরান হিল স্টেশন।

এখানে আসতে হলে আগে মহারাষ্ট্রে পৌঁছতে হবে। মুম্বই থেকে এখানে সহজে যাওয়া যায়। মুম্বাইয়ের যাঁরা থাকেন তাঁরা প্রায়ই উইকেন্ড ট্যুরে এখানে যান। এখানে যেতে হলে মুম্বই থেকে নেরাল জংশনের ট্রেন ধরতে হবে। নেরাল স্টেশনে নেমে গাড়িতে করে পৌঁছতে হবে মাথেরান। আবার বিমানে আসতে হলে মুম্বই বিমান বন্দরে পৌঁছতে। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছতে হবে মাথেরান। মুম্বই বিমানবন্দর থেকে মাথেরানের দূরত্ব ৪৪ কিলোমিটার।
এখানে টয় ট্রেনও রয়েছে। আবার ঘোড়ার গাড়িতে বা ঘোড়ার পিেঠ চড়েও সেখানে পৌঁছনো যায়। এখানে দেখার অনেক জিনিস রয়েছে। লুইসা পয়েন্ট , প্যানোরামা পয়েন্ট, ওয়ান ট্রি হিল পয়েন্ট। এখান থেকে পাহাড়ের সৌন্দর্য অসাধারণ লাগে। আবার এই ছোট্ট জায়গার মধ্যে একটি লেকও রয়েছে। যার নাম শার্লট লেক। অনেকেই হানিমুন করতে মাথেরান আসে সেই থেকে এখানে একটি পয়েন্টের নাম হানিমুন হিল পয়েন্ট। আবার মাঙ্কি পয়েন্ট আলোকজান্ডার পয়েন্টও রয়েছে। আবার খাণ্ডালা নামে একটি ভিউ পয়েন্ট রয়েছে।
যাঁরা সদ্য বিয়ে করেছেন। হানিমুনে যাওয়ার পরিকল্পনায় রয়েছেন। কোথায় যাবেন এখনও ঠিক করে উঠতে পারেননি। তাঁরা ঘুরে আসতেই পারেন মাথেরান। এখানকার পাহাড়ের সৌন্দর্য যেকোনও পর্যটন কেন্দ্রকে হারমানাবে। আবার এখান থেকে মুম্বই শহরও ঘুরে নিতে পারবেন।












Click it and Unblock the Notifications