জানেন কোথায় হত্যা করা হয়েছিল নবাব সিরাজকে? শীতের ছুটিতে দেখে আসুন মুর্শিদাবাদের সেই রহস্যময় প্রাসাদে
জানেন কোথায় হত্যা করা হয়েছিল নবাব সিরাজকে? শীতের ছুটিতে দেখে আসুন মুর্শিদাবাদের সেই রহস্যময় প্রাসাদে
মুর্শিদাবাদ। যে জেলা জুড়ে ছড়িয়ে রয়েছে শুধু ইতিহাস। বাংলার শেষ নবাবের ইতিহাস। বিশ্বাসঘাতক মীরজাফরের ইতিহাস। সেই মুর্শিদাবাদে এখনও রয়েছে বেশ কিছু রহস্যময় স্থান। যেখানে গেলে আজও গা ছমছম করে। শীতের ছুটিতে বেড়িয়ে আসুন মুর্শিদাবাদের সেই অজানা জায়গা গুলিতে।

মুর্শিদাবাদের অজানা ইতিহাস
মীরজাফরের ষড়যন্ত্রেই খুন হয়েছিলেন বাংলার শেষ নবাব সিরাজউদৌল্লা। ব্রিটিশদের সঙ্গে ষড়যন্ত্র করে বাংলার নবাব সিরাজকে খতম করেছিলেন বিশ্বাসঘাতক নবাবের পরামর্শদাতা মীরজাফর। মুর্শিদাবাদেই তাঁকে খুন করা হয়েছিল। একেবারে পরিকল্পনা করে তাঁকে বন্দি বানিয়েছিলেন মীরজাফর। এরকম অনেক ইতিহাস রয়েছে মুর্শিদাবাদ জুড়ে। যা শোনার পর গা ছমছম করে। শীতের ছুটিতে বেড়িয়ে আসুন সেই গা ছমছমে ইতিহাসের ছায়া ঘেরা মুর্শিদাবাদ থেকে।

নেমক হারামের দেউড়ি
মীর জাফর। নবাব সিরাজের অন্যন্ত বিশ্বস্ত। নশীপুর আখড়া থেকে কাছেই রয়েছে সেই স্থান। নবাব আলিবর্দি খাঁর দরবারে কাজ করতেন মীর্জাফর। তাঁর দক্ষতায় খুশি হয়ে নবাব আলিবর্দি খাঁ তাঁর বোন সাউখানম বেগমের সঙ্গে বিয়ে দেন। তারপর নবাব আলিবর্দি খাই তার বোন এবং মীর্জাফরকে একটি সুন্দর প্রাসাদ তৈরি করে দিয়েছিলেন। সেই প্রাসাদেই থাকতেন মীর্জাফর। যাকে বলা হত জাফরগঞ্জ প্রাসাদ। মুর্শিদাবাদের লোকেরা যাকে নেমকহারামেই দেউড়ি বলেই জানে। প্রায় ৩০০ বছরের পুরনো এই প্রাসাদের এখন ভগ্নপ্রায় দশা।

কোথায় হত্যা করা হয়েছিল সিরাজকে
মুর্শিদাবাদ মানেই সকলে জানেন হাজারদুয়ারিকে। কিন্তু সেই হাজার দুয়ারির বাইরেও যে রয়েছে আরও অনেক ঐতিহাসিকস্থান সেটা অনেকেই জানেন না। তার মধ্যে অন্যতম এই মীর্জাফরের প্রাসাদ। নবােব আলিবর্দি খার তৈরি এই প্রাসাদেই থাকতেন মীর্জাফর। আবার সেই নবাবের বিরুদ্ধেই ষড়যন্ত্র করেছিলেন তিনি। সিরাজকে ক্ষমতা দেওয়া মেনে নিতে পারেননি তিনি। ক্ষমতা না পেয়ে আগ্রাসী হয়ে উঠেছিলেন তিন। এই প্রাসাদে বসেই সিরাজকে হত্যার পরিকল্পনা করেছিলেন তিনি। পলাশীর যুদ্ধে সিরাজকে হারিয়ে এই জাফরগঞ্জ প্রাসাদে নিয়ে আসে। এবং সেখানেই নির্মম ভাবে হত্যা করা হয় সিরাজকে।

কীভাবে যাবেন
মুর্শিদাবাদ ট্রেন এবং সড়ক উভয় পথেই যাওয়া যায়। একদিনে বেড়িয়ে ফিরে আসা একটু কষ্টকর হয়ে যায়। কারণ একদিনের সফরে কেবল হাজারদুয়ারিই দেখা হয় বাকি জায়গা দেখা যায় না। দিন দুই থাকলে এই সব দেখা যায়।
ভগ্নপ্রায় হলেও মীর্জাফরের প্রাসাদের সেই অংশ আজও জেগে রয়েছে। তবে সিরাজকে হত্যা করার স্থান সংরক্ষণ করে উঠতে পারেনি প্রত্মতাত্ত্বিকরা। সেকা এক প্রকার গুঁড়িয়ে গিয়েছে। তবে মীর্জাফরের প্রাসাদের অংশই সেটা।
ছবি সৌ:ইউটিউব












Click it and Unblock the Notifications