জানেন ভারতের সর্বোচ্চ শিব মন্দির কোথায়, তৈরি করেছিলেন পাণ্ডবরা
ভারতে আশ্চর্যের শেষ নেই। এমন অনেক পৌরানিক স্থান রয়েছে যেগুলি আজও বহু প্রশ্ন রেখে যায়। যেগুলি ঘিরে রয়েছে একাধিক কাহিনী এমনই এক শিবমন্দির তুঙ্গনাথ। পঞ্চ কেদারের এক কেদার বলা হয়ে থাকে তুঙ্গনাথকে। উত্তরাখণ্ডে অবস্থিত এই তুঙ্গনাথ মন্দির ভারতের সর্বোচ্চ শিব মন্দির।
তুঙ্গনাথ
দুষণমুক্ত অসাধারণ নৈস্বর্গিত দৃশ্যের অধিকারী এই তুঙ্গনাথ মন্দির। উত্তরাকণ্ডে যে পঞ্চকেদার রয়েছে। কেদারনাথ, রুদ্রনাথ, কল্পেশ্বর, মধ্যমহেশ্বর এবং তুঙ্গনাথ। এই পঞ্চকেদারের মধ্যে সর্বোচ্চ মন্দির হল তুঙ্গনাথ। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ১২০০০ ফুটেরও বেশি। এই তুঙ্গনাথে খুব বেশি তীর্থযাত্রী যান না। তাঁকে কেদার দর্শন করেই ফিরে যান।

পৌরাণিক কাহিনী
তুঙ্গনাথ মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে মহাভারতের কাহিনী। শোনা যায় এই মন্দিরটি তৈরি করেছিলেন পান্ডবরা। কুরুক্ষেত্রের যুদ্ধের পর নিজেদের পাপস্খলন করতে মহাদেবের শরণে গিয়েছিলেন তিনি। কিন্তু মহাদেব তাঁদের ধরা দিতে চাননি। একটি ষাঁড়ের ছদ্মবেশ নিয়ে পালাচ্ছিলেন তিনি। ভীম তাঁকে চিনতে পেরে ধরে ফেলেন। বলা হয়ে থাকে সেই ষাঁড়ের পাঁচটি অংশ রয়েছে এই পঞ্চ কেদারে। তারমধ্যে তুঙ্গনাথে পড়েছিল ষাঁড় রূপী মহাদেরে ভুজা।
ট্রেকে তুঙ্গনাথ
এই তুঙ্গনাথ মন্দিরে আবার ট্রেক করেও যাওয়া যায়। চোপতা থেকে শুরু হয় ট্রেক। উখিমঠ গুপ্তকাশী হয়ে মাত্র ৫ কিলোমিটার হাঁটা পথে পৌঁছে যাওয়া যায় তুঙ্গনাথে। এই মন্দিরটি সর্বোচ্চ শিব মন্দির হওয়ায় এখানকার আবহাওয়া একটু বেশি শীতল। তবে দূষণমুক্ত। খুব বেশি ভক্তদের ভিঁড়ও থাকে না এখানে। এই সময়ে তুঙ্গনাথ ভ্রমণ করতে পারেন। কেদারের দরজা খোলার পাশাপাশি তুঙ্গনাথের দরজাও খুলে যায়।

অসাধারণ নৈসর্গিক দৃশ্য
এই ট্রেকিংয়ের ৫ কিলোমিটার পথ জুড়ে রয়েছে অসম্ভব সুন্দর সব নৈস্বর্গিক দৃশ্য যা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। তুঙ্গনাথ দর্শনের আগে প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে সকলে। অসাধারণ সুন্দর সেই সৌন্দর্য। এর কাছাকাছি বিমান বন্দর দেরাদুর আর কাছাকািছ রেলস্টেশন হৃষিকেশ। বাকিটা গাড়িতে অথবা ট্রেক করে যেতে হবে।












Click it and Unblock the Notifications