Travel: এশিয়া-ইউরোপ না আমেরিকা, কোন জায়গায় যেতে চাইছেন পর্যটকরা জেনে নিন

নতুন বছর শুরু হতেই পর্যটকরা বেড়াতে যাওয়ার প্ল্যানিং শুরু করে দিয়েছেন। কোথায় যাওয়া যায় ২০২৪ সালে কোনও অফবিট লোকেশন না বিদেশ ভ্রমণ এই নিয়ে প্ল্যানিং এখন তুঙ্গে। তার জন্য প্রায় প্রতিনিয়ত হাজার হাজার মানুষ গুগলে সার্চ করে চলেছেন কোথায় যাওয়া যায়। কোন ডেস্টিনেশন ভাল হবে।

তাতে দেখা গিয়েছে বিশ্বের সিংহভাগ পর্যটক এশিয়ার কোনও না কোনও জায়গায় বেড়াতে যেতে চাইছেন। আগে যেখানে ইউরোপ-আমেরিকা ছিল পর্যটকদের পছন্দের জায়গা। সেখানে হঠাৎ করে এশিয়ার বিভিন্ন জায়গা নিয়ে গুগল সার্চ বাড়ছে পর্যটকদের মধ্যে।

Travel

সমীক্ষায় যে তথ্য উঠে এসেছে তাতে জানা গিেয়ছে গুগলে মোস্ট সার্চ ডেস্টিেনশনের শীর্ষে রয়েছে টোকিও। জাপানের টোকিও শহর ঘিরে পর্যটকদের আগ্রহ তুঙ্গে। করোনার কারণে জাপান পর্যটকদের আনাগোনায় অনেক বিধিনিষেধ জারি করেছিল। কারণ জাপানে মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছিল করোনা সংক্রমণ। হাজারে হাজারে মানুষের মৃত্যু হয়েছে। সেকারণে আগে পর্যটকদের আনাগোনায় বিধিনিষেধ আরোপ করেছিল জাপান সরকার। কিন্তু করোনা কমতেই পর্যটকদের আনাগোনা মুক্ত করে দেওয়া হয়েছে।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। সম্প্রতি ভারতীয়দেরও দক্ষিণ কোরিয়ার প্রতি আগ্রহ বেড়েছে। ২০২৩ সালে গুগলে মোস্ট সার্চ এশিয়াটিক সিটির মধ্যে ছিল দক্ষিণ কোরিয়ার সিওল। ইউরোপ সফর বাতিল করে অনেক পর্যটক দক্ষিণ কোরিয়া বেড়াতে এসেছিলেন। দক্ষিণ কোরিয়া ভারতীয় পর্যটকদের আনাগোনাতেও আগ্রহ দেখিয়েছে। এবং ভারতীয় বিভিন্ন পর্যটন সংস্থার সঙ্গে এই নিয়ে যোগাযোগ করছে তারা।

তারপরেই তিন নম্বরে রয়েছে ভিয়েতনাম। গত কয়েক বছরে হঠাৎ করে ভিয়েতনাম পর্যটন মানচিত্রে উঠে এসেছে ভিয়েতনাম। ভারতীয়দেও বিদেশ সফরের তালিকায় এখন প্রথম সারিতেই রয়েছে ভিয়েতনাম। গত কয়েকবছরে ভিয়েতনামে ভারতীয় পর্যটকদের আনাগোনা রেকর্ড হারে বেড়েছে। ভারতীয় টাকার তুলনায় ভিয়েতনামের মূদ্রার দাম কম থাকার কারণেই ভারতীয়দের কাছে সস্তার বিেদশ সফর হয়ে দাঁড়িয়েছে ভিয়েতনাম।

এছাড়া আর যে জায়গাগুলি নিয়ে পর্যটকরা বেশি আগ্রহ দেখাচ্ছেন তার বেশিরভাগই এশিয়ার। যেমন ফিলিপিনস, কম্বোডিয়ার বাগোটা, থাইল্যান্ডের পটায়া, মালয়েশিয়ার কুয়ালালামপুর। এখানে আবার থাইল্যান্ড, মালয়েশিয়া ভারতীয় পর্যটকদের বিশেষ ছাড় দিচ্ছে। সেকারণে তাঁরা আরও বেশি করে যেতে চাইছেন সেখানে। কাজেই এবছরে ইউরোপের বিভিন্ন দেশের থেকে এশিয়ার বিভিন্ন দেশ এবং শহর যে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে তাতে কোনও সন্দেহ নেই। ইউরোপীয়ান সামার ডে-র থেকে এশিয়ার সামার বা উইন্টারে এখন বেশি আগ্রহী পর্যটকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+