জানেন কি কলকাতাতেই রয়েছে ছোট্ট বেনারস, প্রতি সন্ধেয় দেখা যায় গঙ্গা-আরতি
বারাণসীর মতই গঙ্গারতি দেখা যাবে এখানে এলে। অনেকেই জানেন না সেখানকার কথা
যেতে হবে উত্তর প্রদেশের বারাণসীতে। কলকাতাতেই রয়েছে মিনি বারাণসী। এক বেলাতেই বেড়িয়ে আসতে পারেন সেখান থেকে। ঘরের কাছেই রয়েছে গঙ্গা আরতি দেখার সেই সুযোগ। সন্ধে বেলা বেড়িয়ে পড়ুন তাহলেই দেখতে পাবেন সেই দৃশ্য। যাকে বল একেবারে ঘরের কাছেই মিনি বারাণসী।

ঘরের কাছেই মিনি বারাণসী
কাছে পিঠে বেড়াতে যাওয়ার নাম হলেই অনেকে যান বারাণসী। সেখানে গঙ্গা আরতি দেখার জন্য ভিড় করেন সকলে। গঙ্গায় নৌকায় চড়ে গঙ্গা আরতি দেখার মজাই আলাদা। তার জন্যই বারাণসী আরও জনপ্রিয়। আর বাঙালিদের কাছে বারাণসীর মাহাত্মই আলাদা। কিন্তু সব সময় তো সেখানে যাওয়া হয়ে ওঠে না। তাঁদের জন্য ঘরের কাছেই অপেক্ষা করছে মিনি বারাণসী। কলকাতাতেই রয়েছে মিনি বারাণসী।

বারাণসীর মতই গঙ্গা আরতি
বারাণসীতে সন্ধেয় গঙ্গা আরতি দেখার মাহাত্ম্যই আলাদা। সেই দৃশ্যের সাক্ষী হতে বিদেশ থেকেও পর্যটকরা ভিড় করেন বারাণসীতে। কিন্তু কলকাতাতেই যদি দেই দৃশ্যের দেখা মেলে তাহলে অতদূরে যাওয়ার প্রয়োজন কোথায়। গত কয়েক মাস ধরে কলকার বাগবাজারে গঙ্গাআরতি হচ্ছে। একেবারে বারাণসীর গঙ্গা আরতির আদলেই হচ্ছে সেই গঙ্গা আরতি। প্রতিদিন সন্ধেয় এখানে গঙ্গাআরতির আয়োজন করা হয়। বারাণসী থেকেই তার জন্য বিশেষ পুরোহিত নিয়ে আসা হয়েছে। একেবারে সেরকম ভাবেই হয় গঙ্গা আরতি।

কোথায় হয়
কলকাতার বাগবাজারের ঘাটে প্রতিদিন সন্ধেয় হয় এই গঙ্গা আরতি। বাগবাজারের বাজে কদমতলা ঘাটে প্রতিদিন হয়ে থাকে এই গঙ্গা আরতি। সন্ধে সাতটার মধ্যে এই গঙ্গার ঘাটে শুরু হয় আরতি। শীতকালে অবশ্য একটু আগে সন্ধে ৬টা থেকে আয়োজন করা হয়। একেবারে বারাণসীর গঙ্গার ঘাটের মতো সাজিতে তোলা হয়েছে সেই ঘাট। কাজেই বারাণসীর গঙ্গা আরতি দেখতে আর দূরে যেতে হবে না। ঘরের কাছেই রয়েছে সেই সুযোগ। বিকেল বেলা বেড়িয়ে পড়ুন সকলে মিলে গঙ্গার হাওয়া খাওয়ার সঙ্গে গঙ্গাআরতি দেখে বাড়ি ফিরুন।

গঙ্গার হাওয়া খাওয়ার মজা
গঙ্গা আরতি দেখার পর গঙ্গার পাড়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফেলুন পরিবারকে নিয়ে। সেখানে বিভিন্ন খাবারের স্টলও থাকে। খাওয়া দাওয়া করে হাওয়া খেতে খেতে জিরিয়ে নিন বেশ কিছুক্ষণ। এক বেলার ছুটিতে মন্দ কাটবে না সন্ধেটা। সপ্তাহান্তে বেশি ভিড় হয় এখানে। সেকারণে একটু বিকেল বিকেল বেড়িয়ে আসলে আরও ভাল আরও বাল করে দেখা যায় গঙ্গা আরতি। আরও সুন্দর হয় সেখানকার পরিবেশ।












Click it and Unblock the Notifications