জানেন কলকাতার কাছেই রয়েছে ডিজনিল্যান্ড, একদিনের ছুটিতেই বেড়িয়ে আসা যায়

ডিজনি ল্যান্ডের সন্ধানে আর বিদেশ পাড়ি দিতে হবে না। কলকাতার কাছেই রয়েছে ডিজনিল্যান্ড

ডিজনি ল্যান্ড নাম শুনলেই বিদেশের কথা মনে পড়ে। ডিজনি স্টুডিও সেই সঙ্গে রূপকথার সব চরিত্রদের দেখা মেলে সেখানে। ছোটদের ড্রিমল্যান্ড বললে ভুল হবে। কিন্তু সকলের পক্ষে তো সেখানে যাওয়া সম্ভব নয়। তাঁদের জন্য অপেক্ষা করছে কলকাতার কাছেই এই ডিজনিল্যান্ড পার্ক।

কলকাতার কাছেই ডিজনিল্যান্ড

কলকাতার কাছেই ডিজনিল্যান্ড

কলকাতার কাছেই রয়েছে ডিজনিল্যান্ড। অনেকেই শুনলে চমকে উঠবেন সকলে। কিন্তু সত্যি হয়েছে এমন একটি পার্ক। তাও আবার কলকাতার একেবারেই কাছে। যার নাম ডিজনিল্যান্ড পার্ক। যেখানে পিকনিকের সঙ্গে ছোটদের ভরপুর মজা করার সব জিনিস রয়েছে। চোখের পলকে কেটে যাবে দিন। সকালে গিয়ে বিকেলেই ফিরে আসা যায় সেখান থেকে। আর দেরি না করে সপ্তাহান্তের ছুটিতে বাড়ির ছোটদের নিয়ে বেড়িয়ে আসুন সেখান খেতে।

কোথায় এই ডিজনিল্যান্ড

কোথায় এই ডিজনিল্যান্ড

কলকাতার একেবারেই কাছে মাত্র দেড় থেকে ২ ঘণ্টার পথ। চন্দননগরে তৈরি হয়েছে এই ডিজনিল্যান্ড পার্ক। প্রচুর গাছগাছালি, সুসজ্জিত বাগান। তার সঙ্গে ছোটদের বিনোদনের অসংখ্য জিনিস। ড্রাগন ট্রেন থেকে শুরু করে মেরি গো রাউন্ড, সি-স, আরও রকমারি রাইডস রয়েছে এখানে। রয়েছে ফুলের বাগান। ভরপুর আনন্দে কেটে যাবে গোটা একটা দিন। বিেশষ করে ছোটদের আরও মজা করে কাটবে এখানে সময়। সঙ্গে খাবার নিয়ে একেবারে ছোট্ট পিকনিক বললে ভুল হবে না।

কীভাবে যাবেন

কীভাবে যাবেন

ট্রেন পথ বা জলপথ উভয় পথেই যাওয়া যায় এখানে। ট্রেনে চন্দননগর স্টেশনে নামতে হবে। আর তা ছাড়া গঙ্গায় লঞ্চে করে চন্দননগরে নেমে সেখান থেকে যেতে হবে। টোটো পৌঁছে দেবে অনায়াসেই। খুব বেশিদিন হয়নি পার্কটি ৈতরি হয়েছে। এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়ে গিয়েছে পার্কটি। ছুটির দিনগুলিতে বেশি ভিড় হচ্ছে এখানে। ছোটদের নিয়ে সপরিবারে চলে আসছেন সকলে। এখনও অনেককিছু তৈরি করা হচ্ছে এখানে।

আর দেখার আছে

আর দেখার আছে

চন্দনগরের এই ডিজনিল্যান্ড পার্কে যদি সারাটা দিন কাটাতে না চান তাহলেও অসুবিধা নেই চন্দননগর শহরের একাধিক দেখার জায়গা রয়েছে। গঙ্গার পাড়ে বসে হাওয়া খেতে পারেন। পর্তুগিজদের ইতিহাস জড়িয়ে রয়েছে এই চন্দননগর শহরের সঙ্গে। কাজেই সময় কাটানোর অভাব হবে না। বেশ অন্যরকম একটা দিন কাটবে এখানে। সবচেয়ে ভাল লাগবে গঙ্গার পাড়ে সময় কাটাতে।

ছবি সৌ:নেচার ও ট্রেভেল/ইউটিউব

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+