সপ্তাহান্তের ছুটিতে দিঘা যাচ্ছেন? পর্যটকদের জন্য খুলে যাচ্ছে নতুন ডেস্টিনেশন, জেনে নিন কীভাবে যাবেন

মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি চলছে। সপ্তাহান্তে অনেকেই দিঘা ছুটবেন। তাঁদের জন্য সুখবর শোনাল প্রশাসন। অবশেষে অমরাবতী পার্কের রোপ ওয়ে খুলে দেওয়া হল পর্যটকদের জন্য।

কয়েক বছর আগে দিঘায় অমরাবতী পার্কে রোপওয়েতে দুর্ঘটনা ঘটেছিল। হঠাৎ পার্কের রোপওয়ের হুইল আটকে যায়। জানা যায়, তিনটি রোপওয়ের মধ্যে আটকে পড়েছিলেন প্রায় ২০ জন পর্যটক। আটকে পড়া পর্যটকদের মধ্যে শিশুরাও ছিল। আতঙ্কে পড়ে যান তাঁরা।

Digha

অভিযোগ ছিল, পার্কে কোনও টেকনিশিয়ান ছিল না। ফলে দ্রুত সমস্যার কোনও সমাধান করা যাচ্চিলনা সে সময়। শেষে দমকল এসে শুরু হয়েছিল উদ্ধারকাজ। প্রায় ঘণ্টা তিনেকের চেষ্টায় আটক পর্যটকদের উদ্ধার করা সম্ভব হয়েছিল । সেই আতঙ্ক এখনো দাগ কাটে পর্যটকদের মনে। ফলে রোপওয়েতে ওঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতো পূর্বের সেই আতঙ্ক।

এবার দিঘায় আগত পর্যটকদের জন্য সুখবর! অমরাবতী পার্কের রোপওয়ের সেই আতঙ্ক কাটাতে বিশেষ উদ্যোগ নিল প্রশাসন। রোপওয়ে কর্তৃপক্ষ, ইঞ্জিনিয়ার, এনডিআরএফ,ও দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে, বিশেষ নজরদারি দেওয়া হলো অমরাবতী পার্কএর রোপওয়েতে ।

দুর্ঘটনা ঘটলে সহজেই রোপওয়েতে থাকা পর্যটকদের দ্রুত উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেওয়া, সহ রোপওয়ের যাবতীয় র্দুঘটনা এড়াতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হলো। দাবি এতে করে দীঘায় আগত পর্যটকরা বিনা দ্বিধায় সহজেই চাপতে পারবেন রোপওয়েতে। এবং স্বতঃস্ফূর্ত আনন্দ উপভোগ করতে পারবেন।

Digha

রোপওয়ে দিঘায় পর্যটকদের অন্যতম আকর্ষণীয় জিনিস। শুরুর কয়েক দিনের মধ্যেই দুর্ঘটনার ফলে বহু পর্যটক এর কাছে হারিয়ে গিয়েছিল অমরাবতী পার্ক এসে রোপওয়ের আনন্দ উপভোগ করার ইচ্ছে। পর্যটকদের সেই স্বতঃস্ফূর্ত আনন্দ ফিরিয়ে দেয়ার জন্যই এই উদ্যোগ বলে দাবি রোপওয়ে কর্তৃপক্ষ ও দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের। অর্থাৎ দীঘা বেড়াতে এলে সমুদ্র সান, জলোচ্ছ্বাস ঘোড়ার পিঠে সাওয়ারি মজা নেওয়ার পাশাপাশি অমরাবতী পার্কে রোপওয়ের মজা নিতে আর কোন দ্বিধা রাখছেন না কর্তৃপক্ষ। এই উদ্যোগ দীঘায় আগত পর্যটকদের জন্য অত্যন্ত সুখবরের বলে দাবি প্রত্যেকের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+