পুজোয় রাজস্থান বেড়াতে গেলে দেখতে ভুলবেন না এই ঐতিহাসিক মন্দির
যাঁদের চিতোরগড়ের প্রাসাদ দেখবার পরিক্লপনা ইতিমধ্যেই হয়ে গিয়েছে, তাঁরা দেখতে যেতেই পারেন সেখানকার মীরা মন্দির। ঐতিহাসিক এই মন্দির ঘিরে আজও ফিসফিস করে বহু ইতিহাস।
রক্তক্ষয়ী সাম্রাজ্যবাদ, বীরত্ব, যুদ্ধ, আর বিলাসবহুল রাজকীয়তার আরেক নাম রাজস্থান। এর আনাচে কানাচে আজও ফিসফিস করে নান অজানা গল্প। কোনও টা অধিভৌতিক, কোনওটা সাহসীকতার, কোনওটাবা প্রেমের। সব মিলিয়ে ইতিহাসকে চোখে দেখবার টানেই মানুষ বেড়াতে যান রাজস্থানে।
এবারের পুজোয় যদি রাজস্থান যাওয়ার পরিকল্পনা করে থাকে, তাহলে অবশ্যই ঘুরে দেখতে পারেন চিতোরগড়। যাঁদের চিতোরগড়ের প্রাসাদ দেখবার পরিক্লপনা ইতিমধ্যেই হয়ে গিয়েছে, তাঁরা দেখতে যেতেই পারেন সেখানকার মীরা মন্দির। ঐতিহাসিক এই মন্দির ঘিরে আজও ফিসফিস করে বহু ইতিহাস।

চিতোরগড় দূর্গ
ইউনেসকোর তরফে চিতোরগড় দুর্গ বা প্রাসাদকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে। রানা প্রতাপের বীরত্বের ইতিহাসের টানেই পর্যটকদের ভিড় হয় এখানে। তবে এছাড়াও বেশ কিছু ভৌতিক ঘটনারও কথা শোনা গিয়েছে এখানে বিভিন্ন সময়ে।

মীরা মন্দির
চিতোরগড় দূর্গ দেখতে গেলে অবশ্যই দেখে আসতে হবে মীরা মন্দির । শুধু ইতিহাস নয় এর দেওয়ালে খোদাই করা কারুকার্য থেকে বাস্তুকলা সমস্তটাই যেন অসামান্য।

মীরা মন্দিরের ইতিহাস
রানা কুম্ভ নির্মিত এই মন্দির কৃষ্ণ সাধিকা মীরাবাইকে উৎসর্গ করে বানানো। ভোজরাজের সঙ্গে বিয়ে হলেও মেওয়ারের রাজকন্যা মীরাবাঈ কৃষ্ণপ্রেমে উদ্বেলিত থাকতেন। শেষে তাঁকে বিষ খাইয়ে মেরে ফেলা হয় বলে কথিত রয়েছে।

আলাউদ্দিন খিলজি ও মীরা মন্দির
কথিত আছে আলাউদ্দিন খিলজি যখন রাজস্থানে নিজের বিজয় নিশান উড়িয়ে চলেছেন ,তখন একের পর এক হিন্দু মন্দিরের ওপরেও চলে তাঁর ধ্ংসলীলা। কিন্তু একমাত্র এই মীরা মন্দিরের কোনও ক্ষতি তিনি করতে পারেননি।

স্থাপত্য
গোটা মন্দিরের স্থাপত্য শুধুমাত্র ভারতীয় সংস্কৃতির উপর আধারিত নয়। এর সঙ্গে রয়েছে আর্য সভ্যতার ছোঁয়া।












Click it and Unblock the Notifications