Deomali: শৈশবে বইয়ে পড়া ডুডুমার ডাক কোথায় আছে জানেন, কলকাতার কাছেই চলে আসুন এই জায়গায়
ডুডুমার ডাক। ছোটবেলায় অনেকেই আমরা পড়েছি সেই গল্প। সত্যিই কোতায় রয়েছে সেই ডুডুমা জানেন? কলকাতা থেকে বেশি নয় তার দূরত্ব। পশ্চিমঘাট পর্বতমালার অন্যতম সুন্দর জলপ্রপাত এই ডুডুমা। সত্যিই বর্ষাকালে এর গর্জন শোনা যায় দূর থেকে। আক্ষরিক অর্থেই তখন ডুডুমার ডাক বলা যায়।
সপ্তাহান্তের ছুটিতে অনায়াসেই চলে আসা যায় এখানে। পাশের রাজ্য ওড়িশাতেই রয়েেছ সেই জায়গা। যার নাম দেওমালি। পশ্চিমঘাট পর্বতমালার একটি শৃঙ্ঘ দেওমালি। বর্ষার সময়ই এখানে আসার সেরা সময়। দেওমালি যাওয়ার রাস্তা মুগ্ধ করবেই পর্যটকদের। চারপাশে সবুজ জঙ্গল। আর সবুজ পাহাড়। তার সঙ্গে যদি ঝিরিঝিরি বৃষ্টি হয় তাহলে তো কথাই নেই।

দেওমালি ওড়িশার সর্বোচ্চ শৃঙ্গ। মূলত আদিবাসী এলাকা। এখানে অধিকাংশ গ্রামই আদিবাসী অধ্যুষিত। সেকারণে আরও বৈচিত্রময় কোরাপুট। ওড়িশার এক অন্য সৌন্দর্য। আর এই দেওমালি পাহাড়ের কাছেই রয়েছে ডুডুমা জলপ্রপাত। বর্ষাকালে দূর থেকে যার গর্জন শোনা যায়। যাত্রা পথে অসংখ্য বাঁদর দেখা যায়। বর্ষায় দেওমালির পিক থেকে ডুডুমার জলপ্রপাত দেখার মতো। এখানে একাধিক ভিউ পয়েন্ট রয়েছে।

গরমে অনেকেই এখানে আসেন পিকনিক করতে। আবার যদি মনে করেন খাবার নিয়ে এসে খাবেন সেটাও করতে পারেন। তবে বর্ষায় এখানে বেড়াতে গেলে অবশ্যই সঙ্গে রাখতে হবে ছাতা অথবা রেনকোট। শীত কালে এবং বছরের অন্যন্য সময়ে বাইকার্সরা ভিড় করেন বছরের অন্যান্য সময় এখানে প্যারাগ্লাইডিংয়েরও ব্যবস্থা রয়েছে। কলকাতা থেকে বেশি দূরে নয় দেওমালির দূরত্ব। সপ্তাহান্তের ছুটিতে অনায়াসেই বেড়িয়ে আসা যায়।












Click it and Unblock the Notifications