Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Darjeeling Tourist Tax: দার্জিলিং-এ বেড়াতে গেলেই খসবে বাড়তি টাকা! সিদ্ধান্তে অখুশি হোটেল-পর্যটন ব্যবসায়ীরা

Darjeeling Tourist Tax: বেড়াতে গেলেই এবার কর দিতে হবে দার্জিলিং-এ। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং পুরসভা। বিষয়টি নিয়ে হোটেল মালিক এবং পর্যটন ব্যবসায়ীদের জানানো হয়েছে পুরসভার তরফে। দার্জিলিংয়ের হোটেলগুলিতে পুরসভার তরফে কর আদায়ের কুপনও পাঠানো হয়েছে। পুরপ্রধান দাবি করেছেন, সবার সঙ্গে আলোচনা করেই কর আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে কথা বলার সময় পুরপ্রধান দীপেন ঠাকুরি জানিয়েছেন, এই করের বিষয়টি নতুন কিছু নয়। ত্রিশ বছর ধরে এই কর চালু ছিল দার্জিলিং-এ। তাঁর দাবি জিএনএলএফ-এর সময়েও এই কর নেওয়া হয়েছিল। নেওয়া হয়েছিল বিমল গুরুংয়ের সময়েও। তবে মধ্যের কয়েকটি বছর এই কর নেওয়া বন্ধ ছিল বলে স্বীকার করে নিয়েছেন তিনি।

Darjeeling Tourist Tax: দার্জিলিং-এ পর্যটকদের ওপরে কর

ঠিক কত টাকা কর হিসেবে নেওয়া হচ্ছে, এই প্রশ্নের উত্তরে পুরপ্রধান জানিয়েছেন, আগে যেমন করের অঙ্ক ছিল সেই কুড়ি টাকা করেই নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেছেন, শহরের জঞ্জাল পরিষ্কার করতে পুরসভার অনেক খরচ হচ্ছে। সেই কারণেই বাধ্য হয়ে এই কর ফিরিয়ে আনা হল বলে জানিয়েছেন তিনি। পুর প্রধানের দাবি অনুযায়ী, পর্যটকদের সুষ্ঠু পরিষেবা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে করের অঙ্ক কম হলেও এর নিয়ম কানুন স্পষ্ট নয় বলে জানিয়েছেন অনেক হোটেল মালিক। কর নিয়ে পর্যটকদের মধ্যে বিশেষ কোনও প্রতিক্রিয়া না থাকলেও, করের টাকায় পর্যটকদের েকানও সুবিধা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কর লাগু করার আগে সব পক্ষের সঙ্গে আলোচনা করা হয়নি বলেই জানিয়েছে হোটেল মালিকদের সংগঠন।

পর্যটকদের একাংশ বলছেন, উন্নয়নের স্বার্থে পুরসভা যে কর চাপিয়েছে, তা নিয়ে আপত্তি নেই। তবে দার্জিলিং-এ বেড়াতে যাওয়ার খরচ দিনের পর দিন বাড়ছে। এর মধ্যে যেমন হোটেলের খরচ রয়েছে, রয়েছে জিনিসপত্র ও পরিবহণের খরচও। সেক্ষেত্রে কর না চাপালেই ভাল হত। তবে কর আরোপ করে যে টাকা উঠবে, তা যেন পর্যটকদের জন্যই খরচ করা হয়, তা দেখা উচিত।

অন্যদিকে পর্যটন সংস্থাগুলির তরফে পুরসভার চাপানো কর নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। কর আরোপের আগে তাঁদের সঙ্গে কোনও রকমের আলোচনা করা হয়নি বলে দাবি করেছে পর্যটন সংস্থাগুলি। আলোচনা না করে কর চালুর সিদ্ধান্তের বিরোধিতা করেছে হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+