Darjeeling: দার্জিলিং তো সকলেই যান, জানেন কি চা ছাড়া সেখানে আর কি সেরা

দার্জিলিং মানেই বাঙালির কাছে চা। জগৎ জোড়া যার খ্যাতি। কিন্তু এই চা ছাড়াও কিন্তু দার্জিলিংয়ের আরও অনেক জানিস রয়েছে যেগুলি বিখ্যাত। কিন্তু আমরা অনেকেই জানি না সেকথা। অনেক কিছুই রয়েেছ দার্জিলিয়ের পরিচিকে আরও সমৃদ্ধ করে।

দার্জিলিং টি
দার্জিলিংয়ের আন্তর্জাতিক পরিচিতির মধ্যে সবার আগে যেটা আসে সেটা চা। সেই ব্রিটিশ আমোল থেকেই তার সুখ্যাতির অন্ত নেই। দার্জিলিংয়ের চায়ের স্বাদ নিতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন পর্যটকরা। একটা সময়ে দার্জিলিং ছিল ব্রিটিশদের গ্রীষ্মকালীন ছুটি কাটানোর জায়গা। সেকারণে দার্জিলিং জুড়ে ব্রিটিশ স্থাপত্যের নিদর্শন রয়েছে। এমনকি টয়ট্রেনের লাইনও ব্রিটিশরাই তৈরি করেছিলেন।

Darjeeling

টয়ট্রেন
সময়ের সঙ্গে সঙ্গে সেই টয় ট্রেনে পরিবর্তন এসেছে। কিন্তু সূচনাটা করে গিয়েছিলেন ব্রিটিশরাই। আজও বাঙালির সবচেয়ে পছন্দের বেড়ানোর জায়গা দার্জিলিং। বেড়াতে যাওয়ার কথা উঠলেই সবার আগে দার্জিলিংয়ের নাম মনে আসে। দার্জিলিংয়ে গেলেই সবার আগে সেখানকার একটা চায়ের প্যাকেট সকলেই বাড়িতে নিয়ে আসেন।

Darjeeling

তিব্বতি মুখোশ
কিন্তু চা ছাড়াও দার্জিলিংয়ের অ নেক জিনিস রয়েছে যেটা জনপ্রিয়। তারমধ্যে তিব্বতি মুখোস আর নানা ধরনের হাতের কাজের জিনিস। দার্জিলিংয়ের কাছেই রয়েছে তিব্বতি শরণার্থীদের শিবির। সেখানে তিব্বতিদের তৈরি হাতের কাজ পাওয়া যায়। তিব্বতি মুখোস, িতব্বতি ছবি, প্রার্থনার বািট,তিব্বতি গয়না কত কি রয়েছে।

Darjeeling

উলের পোশাক
আরেকটা জিনিস দার্জিলিংয়ে খুব জনপ্রিয় সেটা উলের জিনিস। দার্জিলিংয়ে গেলেই আমরা সকলে গরম পোশাক কিনতে শুরু করি। উলের তৈরি সোয়েটার, টুপি, জ্যাকেট, কোট, কত কি আবার ব্যাগে ভরে উপহারও নিয়ে আসি। ম্যাল থেকে নামতে রাস্তা জুড়ে বসে রকমারি সব জিনিস।

সিঙ্গিং বোল
দার্জিলিংয়ের আরেকটি জিনিস খুব ভাল পাওয়া যায় েসটি সিঙ্গিং বোল। মেডিটেশনের জন্য যার ব্যবহার করে থাকেন বৌদ্ধরা। যে বাটিতে একটি বিশেষ ধরনের শব্দ বের হয়। আরেকটা জিনিস দার্জিলিংয়ে ভীষণ ভাল পাওয়া যায়। সেটা হল সেখানকার মশলা। নানা ধরনের পাহাড়ি আঁচার, চাটনি। যেগুলি আর কোথাও পাওয়া যায় না।

Darjeeling

ভুটিয়া পোশাক
দার্জিলিংয়ের ভুটিয়া পোশাক খুব জনপ্রিয়। সেখানকার ভুটিয়া মার্কেট থেকে কিনে আনা যায় সেই সব পোশাক। দার্জিলিংয়ের আরেকটি ভাল জিনিস হল বই। সেখানে ম্যােল একটি দোকান রয়েছে যেখানে রকমারি সব বই পাওয়া যায়। যেখান থেকে নেপাল, ভুটান, সিকিমের মত উত্তর পূর্বের রাজ্যগুলি সম্পর্কে নানা তথ্যের বই থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+