জানেন কোন পথ দিয়ে সিল্ক আসত ভারতে, চলে আসুন এই পাহাড়ি গ্রামে
পুরনো সিল্করুট দেখেছেন কেউ। অনেকেই জানেন না ভারতে কোন পথে আসত সিল্ক। এই পাথুরে রাস্তা আজও রয়ে গিয়েছে। সিকিমের দালাপচাঁদ থেকে দেখা যায় সেই সিল্ক রুট। ছোট্ট একটা গ্রাম পর্যটকরা আসেন ঠিকই কিন্তু অনেকেই জানে না সেই সিল্ক রুটের কথা।

পুরনো সিল্ক রুট
চিন থেকে পাথুরে রাস্তা বেেয় ঘোড়ায় করে ভারতে এসে পৌঁছত সিল্ক। কেমন ছিল সেই পুরনো সিল্ক রুট জানেন কেউ। সেটা দেখতে হলে আসতে হবে সিকিমের এই চোট্ট গ্রামে। যার নাম দলাপচাঁদ। ছোট্ট গ্রাম হলেই এখানে অনেক হোম স্টে রয়েছে। তার একমাত্র কারণ এই সিল্ক রুট। পূর্ব সিকিমের এই গ্রাম থেকে অনায়াসে দেখা যায় এমনকী হেঁটেও আসা যায় এই পাথুরে সিল্করুট থেকে।

পাথুরে রাস্তায় সিল্কের আমদানি
চিন থেকে বহূমূল্য সিল্ক আমদানি করা হত ভারতে। আর সেটা আসত সিকিম হয়েই। পাথুরে সেই পথে এখন অনেকটাই ভেঙে গিয়েছে। গাড়ি চলাচলের জন্য নতুন পিচ রাস্তা তৈরি করা হয়েছে। কিন্তু এখনও সিল্ক রুটের অনেকটাই রয়ে গিয়েছে এখানে। পুরনো সিল্ক রুটের পাথুরে ভাঙাচোরা রাস্তা দেখা যায় সিকিমের এই দলাপচাঁদ গ্রাম থেকে। সেই ভাঙা পাথুরে পুরনো সিল্ক রুটে হেঁটেও আসতে পারেন পর্যটকরা।

ফুেল ঘেরা বাড়ির ভিড়
সিকিমের আরেকটা সৌন্দর্য এখানকার বাড়িঘর আর ফুলের বাগান। প্রতিটি বাড়ির সামনেই অসংখ্য ফুলের গাছ। অর্কিডের ভিড়। প্রায় প্রতিটি বাড়িতেই অসংখ্য অর্কিড দেখা যায়। গ্রামের মানুষরা মূলত কৃষিজীবী। আবার হোমস্টেও রয়েছে। গ্রামের চারপাশেই রয়েছে সবুজের সমাহার। হোম স্টেতে বসেই গ্রামের এই সৌন্দর্য উপভোগ করা যায়। প্রতিটি বাড়িতেই অর্কিডের সংগ্রহ রয়েছে।

কীভাবে যাবেন
এনজেপি থেকে দলাপচাঁদের দূরত্ব ১১০ কিলোমিটার। এখানে গাড়িতে আসতে তিন থেকে চার হাজার টাকা খরচ পড়ে যাবে। আশপাশের অনেক দেখার জায়গা রয়েছে। অনায়াসেই গাড়ি রিজার্ভ করে নিয়ে সেখানে ঘুরে আসা যায়। এখান থেকে মনখিমও বেড়িয়ে আসা যায়। মনখিমের কাঞ্জনজঙ্ঘার ভিউ জগৎ সেরা। সেকারণে এখানে এলে অবশ্যই মনখিম বেড়িয়ে আঈসবেন। তার সঙ্গে আশপাশের একাধিক ভিউ পয়েন্ট রয়েছে।
প্রতীকী ছবি সৌজন্যে ফেসবুক












Click it and Unblock the Notifications