Chitrakoot Waterfalls: মিনি নায়াগ্রা ফলস, কলকাতার কাছেই চলে আসুন এই জায়গায়
যেতে হবে না কানাডা। কলকাতার কাছেই রয়েছে মিনি নায়াগ্রা ফলস। বর্ষাকালেই এখানে যাওয়া উচিত। কারণ বর্ষাতেই এর সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। কলকাতার কাছেই রয়েছে সেই জায়গা। যার নাম চিত্রকুট ওয়াটার ফলস।
পাশের রাজ্য ছত্তিশগড়। সেখানে একাধিক দেখার জায়গা রয়েছে। মালভূমি অঞ্চল বলে এখানে অনেক ভূমিরূপ দেখা যায়। পাহাড় জঙ্গল ছাড়াও ছত্তিশগড় জু়ড়ে রয়েছে অসংখ্য ঝরনা। তার মধ্যে সেরা চিত্রকুট ওয়াটার ফলস। কলকাতা থেকে সেখানে যাওয়াও খুব সহজ।

হাওড়া থেকে জামশেদপুরগামী ট্রেনে চলে আসুন জাগদলপুরে। জগদল পুর এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যের কারণে জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। অনেক বাঙালি পর্যটকই এখানে আসেন। ছত্তীশগড় বর্ষার সময়েই বেড়াতে আসেন পর্যটকরা। বর্ষায় রীতিমতো শীতের মতো আবহাওয়া হয়ে যায়।
চিত্রকূটে থাকার জায়গা রয়েছে। ছত্তিশগড় ট্যুরিজিমের পক্ষ থেকেই এই জলপ্রপাতের কাছে সুন্দর রিসর্ট তৈরি করা হয়েছে। যে রিসর্টের ব্যলকনি থেকেই দেখা যায় ঝরনা। যেন মনে হয় নায়াগ্রা। প্রবল গতিতে একসঙ্গে অনেক ধারা নিয়ে ২৯ ফুট উঁচু থেকে পড়ছে জলের ধারা। তীব্র তার গর্জন। সমুদ্রের গর্জন যেমন শোনা যায় ঠিক তেমনই এই ওয়াটার ফলসের গর্জন শোনা যায়।
যেখান থেকে জল প্রবল গতিতে পড়ছে সেখানে একটি ভিউ পয়েন্ট করে দিয়েছে ছত্তিশগড় সরকার। সেখান থেকে দেখলে মনে হবে আপনি সত্যিই নায়াগ্রার সামনে দাঁড়িয়ে রয়েছে। চিত্রকূটের এই জলপ্রপাতকে মিনি নায়াগ্রা বলায় যে কোনও ভুল নেই তা এখানে এলেই বুঝতে পারবেন। তবে আসার সেরা সময় অবশ্যই বর্ষা। তবে অবশ্যই সঙ্গে রাখবেন ছাতা এবং একটা দুটো মোটা জামা কাপড়ও রাখবেন। শিশুরা সঙ্গে থাকলে হালকা গরম জ্যাকেট নিতে ভুলবেন না। কারণ বর্ষায় ছত্তিশগড়ের আবহাওয়া বেশ ঠান্ডা হয়ে যায়।












Click it and Unblock the Notifications