Travel: মলদ্বীপ কে টেক্কা দিতে পারে, ঘুরে আসুন এই ৫ সমুদ্র সৈকতে

মলদ্বীপ। নামটা শুনলেই কেমন একটা সম্মোহন তৈরি হয়। একদিকে সমুদ্রের নীল জল আরেক দিকে সাদা বালিক সৈকত। একেবারে স্বপ্নের রাজ্য যেন। কিন্তু রাজনৈতিক উত্তাপ সেখানে এতোটাই চড়েছে যে আপাতত সেখানে না যাওয়াই ভাল।

মলদ্বীপের থেকেও সু্ন্দর সমুদ্র সৈকত রয়েছে ভারতেই। অনেকেই জানেন না সেই সব জায়গার কথা। দেশের ভেতরেই যে প্রকৃতি সব সৌন্দর্য উজার করে গিয়েছেন সেটা অনেক পর্যটকই জানেন না। তাঁদের জন্য পসরা সাজিয়ে বসে রয়েছে এই পাঁচ সমুদ্র সৈকত। কাজেই মোটা টাকা খরচ করে মলদ্বীপ না গিয়ে ঘুরে আসুন ঘরের কাছেই সেই সম্মোহন জাগানো সমুদ্র সৈকতগুলিতে।

Top 5 sea beaches in India

হ্যাভলক আইল্যান্ড: তালিকার প্রথমেই রয়েছে ভারতেকর হ্যাভলক আইল্যান্ড। আমাদের বাংলাতেই একাধিক সমুদ্র সৈকত রয়েছে। দিঘা,মন্দারমনি, শঙ্করপুর, পাতিবুনিয়া, বকখালি কত কি। তার মধ্যে একটা হ্যাভলক আইল্যান্ড। আন্দামান নিকোবরের এই দ্বীপটির বর্তমানে অবশ্য নাম পরিবর্তন করে রাখা হয়েছে স্বরাজ দ্বীপ। মলদ্বীপকে টেক্কা দেওয়ার মতো রিসর্টও রয়েছে এই দ্বীপে। তারসঙ্গে এই দ্বীপের রাধানগর সৈকত স্বচ্ছতার জন্য শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছে। স্কুবা ডাইভিং থেকে শুরু করে একাধিক ওয়াটার স্পোর্টসের সুযোগও রয়েছে এখােন।

লাক্ষাদ্বীপ: হ্যাফলক আইল্যান্ডের পরে লাক্ষাদ্বীপের নাম না করলেই নয়। প্রধানমন্ত্রী মোদীর সফরের পরে সোশ্যাল মিিডয়ায় লাক্ষাদ্বীপ ট্রেন্ড চলছে। ভূমধ্য সাগরের নীল জলের সঙ্গে সাদা বালির সৈকত। মালদ্বীপকে যেকোনও দিক দিয়ে টেক্কা দিতে পারে লাক্ষাদ্বীপ। এখানেও রয়েছে একাধিক ওয়াটার স্পোর্টসের অ্যাডভেঞ্চার।

রামেশ্বরম আইল্যান্ড: এবার আসা যায় ভারতের মূল ভূখণ্ডে। যেখানে তিনদিকে জল। আর সৈকতের সৌন্দর্যে যার নাম প্রথমে আসে সেটি রামেশ্বরম আইল্যান্ড। তামিলনাড়ুর এই জায়গায় রয়েছে দেশের দীর্ঘতম সেতু যেটি রামেশ্বরম দ্বীপকে যুক্ত করেছে মূল ভূখণ্ডের সঙ্গে। এখােন রয়েছে রামনাথস্বামী মন্দির।

দিউ: আরব সাগরের পাড়ে পর্তুগিজ সভ্যতার ছাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দমন-দিউ। এখানকার সমুদ্রের রূপই আলাদা। উঁচু উঁচু দূর্গের পাড়ে আছড়ে পড়ছে সমুদ্রের উত্তাল জলরাশি। দিউতে পা রাখতে মনে হবে আপনি কোনও পর্তুগিজ দুর্গে চলে গিয়েছেন। এখানকার চার্চ আর দুর্গগুলি দেখার মতো।

দিবার আইল্যান্ড: ভারতের জনপ্রিয়তম পর্যটনকেন্দ্র গোয়া। গোয়া প্রতিবছর দেশি বিদেশি পর্যটক মিলিয়ে প্রায় লক্ষাধিক পর্যটকের সমাবেশ ঘটে। কিন্তু এই গোয়াতেই যে রয়েছে দিবার আইল্যান্ড সেটা অনেকেই জানেন না। গোয়ার অন্যান্য সৈকতের ভিড় এখানে দেখা যায় না। পাঞ্জিম থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে রয়েছে এই সমুদ্র সৈকত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+