Travel: হাতে ছুটি নেই কাছাকাছি আনপ্ল্যানড হানিমুনে চলে আসুন দার্জিলিংয়ের কাছে এই পাহাড়ি গ্রামে

সদ্য বিয়ে হয়েছে। অফিসে বেশি ছুটি নেই। এদিকে পকেটেও টান। কাছাকাছি হানিমুনে কোথাও যাওয়ার জায়গা খুঁজছেন বাজেটে। তাঁদের জন্য সেরা দায়গা হতে পারে দার্জিলিংয়ের কাছেই এই অফবিট পর্যটন কেন্দ্র যার নাম চাটাইধুরা।

এই জায়গাটি একদিকে যেমন অফবিট তেমনই কম খরচে বেড়ানো যায়। একেবারে বাজেটের মধ্যেই ঘুরে আসা যায় এই চাটাইধুরা থেকে। শিলিগুড়ি থেকে মিরিকগামী গাড়িতে আসতে হবে এখানে। শিলিগুড়ি থেকে অসংখ্য শেয়ারগাড়ি ছাড়ে মিরিক যাওয়ার জন্য। আবার ঘুম পর্যন্ত শেয়ার গাড়িতে এসে। সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন।

Chataidhura

চাটাইধুরাতে খুব বেশি হোম স্টে নেই। দুই থেকে তিনটি হোমস্টে রয়েছে। কাজেই আগে থেকে ফোন করে আসা ভাল। অর্থাৎ আগে থেকে খোঁজ খবর নিয়ে হোমস্টে বুক করে আসাই ভাল। দার্জিলিংয়ের ভিড় এখানে নেই। চারিদিকে পাইনের জঙ্গল। তারসঙ্গে কাঞ্জনজঙ্ঘার সম্মোহন। অসাধারণ রোমান্টিক পরিবেশ এখানকার। কাজেই হানিমুনের আদর্শ জায়গা বললে ভুল হবে না।

একেবারেই ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। নিরিবিলিতে কাটিয়ে দিতে পারবেন ২ জনে। আবার সাইড সিইইংয়ের জন্য দার্জিলিং এবং মিরিক ঘুরে নিতে পারবেন। মিরিক লেকে বোটিং করতে পারবেন। লেকের ধারে ঘোড়ায় চড়ে ঘুরতে পারবেন ছবি তুলতে পারবেন।

চাটাইধুরা ছোট্ট একটা গ্রাম এখানে সর্বসাকুল্যে ২৫টি বাড়ি রয়েছে। একেবারে ছোট্ট একটা জায়গা। গ্রামের পথে ঘুরতে অসাধারণ লাগে। রাস্তায় ধারে বড় বড় পাইন গাছের জঙ্গল রয়েছে। সেখানে রাস্তা ঘুরে বেড়াতেই অসাধারণ লাগবে। নির্জনে নিরিবিলিকে কাটিয়ে যান দুজনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+