Bonedi Barir Durga Puja: সাত তীর্থের জল লাগে এই বাড়ির পুজোতে, দেখে আসুন খড়দহের ভট্টাচার্যদের পুজো

খড়দহের ভট্টাচার্য বাড়ির পুজো। নবমীর দিনে দেখে আসুন এই বাড়ির পুজো। কলকাতা থেকে বেশি দূরে নয়। দুই তান্ত্রিকের হাত ধরেই সূচনা হয়েছিল এই পুজোর। তাঁরাই ছিলেন এই ভট্টাচার্য বংশের প্রতিষ্ঠাতা। এই বাড়িক কূলদেবতা ক্ষেত্রপাল।

সাত তীর্িথের জল দিয়ে হয় এই বাড়ির পুজো। সারাবছর ধরে একটু একটু করে সঞ্চয় করা হয় এই সাত তীর্থেরজল। রথের দিন থেকে পুজো সূচনা। একচালার মূর্তি তৈরি করা হয়। প্রতিপদ থেকে ঘট বসিয়ে পুজো করা হয়। এই বাড়ির পুজোর আরেকটি বিশেষত্ব হল এই বাড়ির পুজোয় সিংহ এবং অসুরকে মাছ ভোগ দেওয়া হয়। বাড়ির কেউ সেই মাছ স্পর্শ করেন না।

Bonedi Barir Durga Puja

পুজোর পর সেই মাছ জলে ভাসিয়ে দেওয়া হয়। নবমীর দিন এঁচোর আর পাকা আম ভোগ দেওয়া হয় মাকে। পুজোর দিনগুলিতে কুলদেবতা ক্ষেত্রপালকে একটি কাঁসার থালায় বসিয়ে মায়ের কাছে রাখা হয়। পরিবারের লকেদের বিশ্বাস ক্ষেত্রপাল পুজোর কটাদিন মাকে রক্ষা করেন।

দশমীর দিন কাঁধে করে প্রতিমা বিসর্জন দেওয়া হয় বাড়ির কাছের গঙ্গায়। বাড়ি ফিরে ক্ষেত্রপালের আরতি করে তাঁকে আবার সিংহাসনে বসানো হয়। বাড়ির প্রত্যেক সদস্য তারপর মন্দিরের মেঝেতে আলতা দিয়ে শ্রী শ্রী দুর্গা সহায় লিখে থাকেন। মেদিনীপুরের পুরোহিত এবং বাঁকুড়া থেকে ঢাকিরা আসেন এই পুজোয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+