Bonedi Barir Durga Puja: এখানে মা দুর্গার বাহন বাঘ, দেখে আসুন গুসকরার চোঙদার বাড়ির পুজো

কলকাতা শহরের আশপাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য সব বনেদি বাড়ি। তাদের পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক কাহিনী। এরকমই একটি পুজো হল গুসকরার চোঙদার বাড়ির পুজো। যেখানে দেবীর বাহন সিংহ নয় বাঘ।

লক্ষ্মী ঠাকুরের মাথায় মুকুট আছে আবার সরস্বতী ঠাকুরের মাথায় মুকুট নেই। এই বাড়িতে অষ্টমীর পুজো হয় রাতে। আর দুপুর হয় কুমারী পুজো। কুমারী পুজোর আবার অভিনব নিয়ম রয়েছে। সকালে দেবীর আরাধনার পর পুরোহিত পিছন ফিরে যে বালিকাকে দেখতে পান তাঁকেই কুমারী রূপে পুজো করা হয়।

Bonedi Barir Durga Puja

এই বাড়ির পুজো শতাব্দী প্রাচীণ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই বাড়ির পুজো দেখতে আসতেন। বাড়ির মহিলারাই চারদিনের ভোগ রান্না করে থাকেন। দশমীর পুজো হয়ে গেলে চতুর্ভুজ এবং বিদ্যাধরীর স্মরণে শ্রাদ্ধানুষ্ঠান করা হয়। কারণ দশমীর দিনেই এই পুজোর প্রবক্তা চতুর্ভুজ চোঙদার এবং তাঁর স্ত্রী বিদ্যাধরী মারা গিয়েছিলেন। তাঁদের দাহ না করে দুর্গাদালানেই সমাধিস্থ করা হয়েছিল।

একটা সময়ে পুজোর চারদিন যাত্রার আসর বসত এই বাড়িতে আশপাশের লোকেরা আসতেন পুজো দেখতে যাত্রা শুনতে এখন আর সেসব কিছুই হয়না। তবে ঐতিহ্য মেনে আজও সেখানে পুজো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+