Bonedi Barir Durga Puja: দশমীর দিন আমিষ দিয়ে দেবী বরণ করা হয়, দেখে আসুন চুঁচুড়ার আঢ্যবাড়ির পুজো
কলকাতা ঢেকে ঢিল ছোড়া দূরত্বের পুজো। সেখানেই হয় আঢ্যবাড়ির দুর্গাপুজো। এই বাড়ির পুজোতে অভিনব সব নিয়ম রয়েছে। লোক এই বাড়ির পুজোকে যদুবাবুর পুজো বলেই জানে। তিন খিলানে্র ঠাকুর দালানে বসে মূর্তি। পুরনো কাঠামোতেই প্রতিবছর নতুন করে মূর্তি তৈরি করে পুজো হয়।
এক চালার হরগৌরীর মূর্তিতে পুজো হয়। দেবীরে জরি এবং সোলার সাজে সাজানো হয়। প্রতিপদ থেকে শুরু হয় চণ্ডীপাঠ। পুজোর সময় বাড়িতে ভিয়েন বসে। তৈরি হয় নানা রকমের মিষ্টি। হালুয়া, পাঁপড়, লুচি পাঁপড়, নাড়ু, গজা। সপ্তমীর দিনে ফল মিষ্টি চিনি ভোগ দেওয়া হয়। নবমীর দিন এখানে কুমারী পুজো হয় এখানে।

পুজোর তিনদিন এখানে নিরামিষ খাওয়া হলেও। দশমীর দিন আমিষ ভোগ দেওয়া হয়। দেবী বিসর্জনের পর বাড়ির সকলে আমিষ খাবার খান। বিজর্জনের পর কাঠামোর মাটি ধুয়ে গেলে আবার সেই কাঠামো তুলে আনা হয়। এবং পরের বছর আবার সেই কাঠামোতেই মাটি দিয়ে মূর্তি তৈরি করা হয়।
কলকাতা থেকে খুব বেশি দূরে নয় চুঁচু়ড়া। এখানে সকালে ট্রেনে করে চলে আসুন এখানে। নবমীতে কুমারী পুজোও দেখা হয়ে যাবে। আবার বনেদি বাড়ির পুজোও দেখা হবে। সারাদিন এখানে কাটিয়ে ভোগ খেয়ে বিকেলে আবার ফিরে যান কলকাতায়। চুঁচুড়ায় দুর্গাপুজোও দেখতে পারেন।












Click it and Unblock the Notifications