Bonedi Barir Durga Puja: পালকি করে নবপত্রিকা স্নানে যায়, ঘুরে আসুন বোলপুরের তালতোর জমিদারবাড়ির পুজো
শহর জুড়ে বনেদিবাড়ির পুজো ছড়াছড়ি। উত্তর থেকে দক্ষিণ কলকাতা একাধিক বনেদিবাড়ির পুজো রয়েছে। শহর থেকে বেড়িয়ে চারটে দিন দেখে আসুন একটু অন্যরকমের পুজো। সবচেয়ে কাছের বোলপুরে যদি যান তাহলে দেখে আসুন তালতোরের জমিদার বাড়ির পুজো।
সাবেকিয়ানায় ভরপুর সেই পুজো। এক চালার প্রতিমা আলো করে থাকে ঠাকুরদালান। বোলপুর শান্তিনিকেতন থেকে খুব বেশি দূরেও নয় সেই পুজো। প্রান্তিক স্টেশনে আগে শ্যামবাটি থেকে যে রাস্তাটি বাঁ দিকে চলে গিয়েছে সেই গ্রামটির নাম তালতোর।

সেখানকার জমিদারবাড়িতে পুজো হয় ঐতিহ্য মেনে। আড়াইশো বছরের প্রাচীন পুজো এটি। এক চালার প্রতিমার চালচিত্রে বিভিন্ন পৌরানিক কািহনী বর্ণনা করা থাকে। লাল মেঝের ঠাকুরদালানে সাদা রঙের আলপনা মুগ্ধ করবেই। পুরনো সাবেকি রীতি মেনেই হয় পুজো। সপ্তমীর সকালে পালকিতে করে নবপত্রিকা স্নান করাতে নিয়ে যাওয়া হয়। কাকভোরে কোপাই নদীতে নবপত্রিকা স্নান করানোর সেই যাত্রা দেখতে অসাধারণ লাগে।
কাকভোরে সর্য সবে উঠছে তখন কাশফুলে ঢাকা কোপাই নদীকে কাঁসর ঘণ্টা বাজিয়ে পালকিতে করে নিয়ে যাওয়া হয় নবপত্রিকা। পরিবারের রীতি অনুযায়ী মহাদশমীতে আগে পালকি করে নবপত্রিকা এবং ঘট বিসর্জন হয় কোপাই নদীতে। কাঁসর ঘণ্টা সানাই বাজিয়ে নিয়ে যাওয়া হয়। পরে ঠাকুর বিসর্জন হয়। প্রতিমা বিসর্জন হয় জমিদারবাড়ির িনজের পুকুরে।
বোলপুরের কাছেই এই তালতোর গ্রাম হওয়ায় পুজোর সময় বেশ আনন্দেই শান্তিনিকেতনও ঘোরা হয়ে যাবে। পুজোর কটা দিন ঠাকুর েদখাও হবে আবার শান্তিনিকেতনে নিরিবিলিকে কয়েকটা দিন কাটিয়ে দেওয়াও যাবে। কাজেই আর সময় নষ্ট না করে চলে আসুন
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications