Bonedi Barir Durga Puja: এখানে শুধু দেবীর মস্তক পুজো হয়, দেখে আসুন যামিনী রায়ের বাড়ির পুজো

মহাষষ্ঠীতেই অর্ধেকের বেশি ঠাকুর অনেকেরই দেখা হয়ে গিয়েছে। কাজেই পুজোর চারদিন ঘুরে আসুন একটু অন্যরকমের পুজো। বাঁকুড়ার বেলিয়াতোড়ে রায়বাড়ির দুর্গাপুজো। বেলিয়াতোড়ের এই রায়বাড়ির পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে বারোভুঁইঞাদের ইতিহাস।

যশোরের প্রতাপাদিত্য রায়ের বংশধর বেলিয়াতোরের রায় পরিবার। বিখ্যাত চিত্র শিল্পী যামিনী রায় এবং সংগ্রাহক ও ভাষা বিদ বসন্তরঞ্জন রায় এই পরিবারের সদস্য ছিলেন। বাঁকুড়ার বেলিয়াতোরের রায় বাড়ির পুজো প্রায় ২০০ বছরের প্রাচীণ। এই বাড়ির পুজোর বিশেষত্ব হল এখানে দেবীর পুরো মূর্তি নয় একটি মস্তক পূজিত হয়।

Bonedi Barir Durga Puja

মস্তকের পিছনে থাকে একটি সুন্দর পটচিত্র। জন্মাষ্টমী থেকে প্রতিকী মূর্তি তৈরির কাজ শুরু হয়। বৈষ্ণব মতে এই বাড়িতে পুজো হয় বলে কোনও পশুবলি হয় না। তবে আখ, চালকুমড়ো, শশা বলি হয়। মহাসপ্তমীর দিন সকালে শোভা যাত্রা করে বাজনা বাজিয়ে দোলায় করে নবপত্রিকা স্নান করানো হয়। মহাদশমীতেও ঠিক একই ভাবে শোভা যাত্রা করে ঘট নিরঞ্জন করা হয়।

পুজোর কটা দিন যাঁরা একটু অন্যরকম করে কাটাতে চান তাঁদের জন্য অপেক্ষা করছে এই বনেদি বাড়ির পুজো। বাঁকুড়ায় পুজোর কটা দিন দেখে আসুন এই সব অফবিট লোকেশন। তার সঙ্গে ঘোরা হয়ে যাবে বিষ্ণুপুর অথবা মুকুটমনিপুরের মতো সুন্দর জায়গাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+