Bonedi Barir Durga Puja: মহাষ্টমীতে হয় চিনির মণ্ড বলি, দেখে আসুন কলকাতার ১৭০ বছরের পুরনো বনেদি বাড়ির পুজো
কলকাতা শহরেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বনেদি বাড়ির পুজো। ১৭০ বছরের প্রাচীন পুজো পাথুরিয়াঘাটার খেলাৎচন্দ্র ঘোষের বাড়ির পুজো। ১৭০ বছরের প্রচীন এই পুজো ঘিরে রয়েছে একাধিক কাহিনী। অনেকেই এই বাড়িটি দেখতে পান না।
এই বাড়ির অন্যতম আকর্ষণ হল বিশাল ঠাকুরদালান। ৮৫ ফুটের দীর্ঘ মার্বেল পাথরের নাচঘর। বিশাল এই নাচঘরে রয়েছে বেলজিয়াম কাচের ঝাড়লণ্ঠন নজর টানবে সকলের। সেই নাচঘরেই আরেকটি জিনিস দেখার মতো সেটি হল লন্ডন থেকে আনা গ্র্যান্ডফাদার ক্লক। নাচ ঘরটিকে খেলাৎঘোষ মেমোরিয়াল হব হিসেবে নামাঙ্কিত করা হয়েছে।

শোনা যায় শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যকলায় পারদর্শী ছিলেন তিনি। সেকারণে বিশেষ করে সাজিয়ে তোলা হয়েছিল এই নাচঘরটি। সাধারণ সময়ে এই বাড়িতে প্রবেশ করা যায় না। দুর্গাপুজোর কটা দিনই এই বাড়িতে প্রবেশের সুযোগ মেেল। এই বাড়ির পুজোয় বেশ কিছু বিশেষ বিধি রয়েছে। সাত সমুদ্র ১৩ নদীর জন দিয়ে দেবীকে স্নান করানো হয়।
সেই সঙ্গে ১২ রকমের ফলের রস থাকে। মহাষ্টমীতে িচনির মণ্ড বানিয়ে বলি দেওয়া হয়। আর এই বাড়িতে একটি বিশেষ। মিষ্টি ভোগ হিসেবে দেওয়া হয়। তার নাম চন্দনা ক্ষীর। এই বাড়িতেই কেবল সেই মিষ্টিটি তৈরি হয়। যদিও দেবীর পুজোয় ব্যবহৃত সব মিষ্টি বাড়িতে তৈরি করা হয়। দশমীর দিন তিনটে নৌকোয় করে দেবীকে গঙ্গায় বিসর্জন দেওয়া হয়।












Click it and Unblock the Notifications