Bhalki Machan: হাতে একদিন ছুটি, চলে আসুন কলকাতার একেবারে কাছেই এই জায়গা
জঙ্গল-ব্রিটিশ আমলে ওয়াচ টাওয়ার, ডোকরা শিল্প। একসঙ্গে দেখতে চাইলে চলে আসুন কলকাতার একেবারে কাছেই ভালকি মাচানে। পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত এই ভালকি মাচান একদিনের ছুটিতে অনায়াসেই বেড়িয়ে আসা যায়।
যাঁদে সপ্তাহান্তে একটি মাত্র দিন ছুটি রয়েছে তাঁদের জন্য অপেক্ষা করছে এই জায়গাটি। কলকাতা থেকে সড়কপথে ১৪০ কিলোমিটার দূরে। আর ট্রেনে আসলে আসতে হবে গুসকরা স্টেশনে। সেখান থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে আবার মানকড় স্টেশন থেকেও আসা যায়। গাড়িতে এলে বর্ধমান যাওয়ার পথে যেতে হবে।

পথে পড়বে গভীর জঙ্গল। বর্ষায় জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার মজাই আলাদা। ভালকি মাচানে থাকার জায়গা বলতে একটা রিসর্টও রয়েছে। গুশকরা থেকে মোটামুটি ১ ঘণ্টা গাড়িতে যাওয়ার পর ভালকি মাচান জঙ্গলের রিসর্টে পৌছে যেতে পারবেন। বৃষ্টি ভেজা ঘন জঙ্গলে ঘুরে দেখতে পারেন হেঁটে হেঁটে। একেবারে কোলাহল মুক্ত নিঝুম একটা জায়গা।
জঙ্গলের মধ্যে একটি বড় ঝিল রয়েছে। এখানে বোটিংয়েও ব্যবস্থা রয়েছে। এই জঙ্গলের কাছেই রয়েছে ব্রিটিশ আমোলের তৈরি ওয়াচ টাওয়ার। লাল ইটের গাঁথনির অনেকটাই এখন ভেঙে গিয়েছে। শোনা যায় এই ওয়াচ টাওয়ারে বসেই নাকি এই জঙ্গলে ভাল্লুকের শিকার করতেন ব্রিটিশ সাহেবরা। সেকারণেই এই জঙ্গলের নাম হয় ভালকি মাচান। এখন রক্ষনাবেক্ষনের অভাবে সেই টাওয়ারের অনেক কিছুই নেই। তবে জঙ্গলের মাঝে আজও ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এটি।
এখান থেকেই বেড়িয়ে আসতে পারেন ডোকরা গ্রাম বিকনা। সেখানে ডোকরার জিনিস কিনেও নিয়ে আসতে পারেন আবার ডোকরা কীভাবে তৈরি হচ্ছে সেটাও দেখতে পারেন। এক কথায় একদিনে বেড়ানোর সেরা জায়গা এই ভালকি মাচান।












Click it and Unblock the Notifications