কলকাতার সেরা ৫ টি রোম্যান্টিক রেস্তোরাঁ, যা সঙ্গীকে 'ইমপ্রেস' করবেই!
অনেকদিন ধরেই ভাবছেন যে সঙ্গীকে নিয়ে একটু নিরালায় কিছু রোম্যান্টিক মুহূর্ত কাটাবেন! এদিকে, কিছুতেই 'পারফেক্ট' জায়গার হদিশ পাচ্ছেন না..। পার্ক , সদন, গঙ্গার ধার খানিকটা একঘেয়ে হয়ে গিয়েছে।
অনেকদিন ধরেই ভাবছেন যে সঙ্গীকে নিয়ে একটু নিরালায় কিছু রোম্যান্টিক মুহূর্ত কাটাবেন! এদিকে, কিছুতেই 'পারফেক্ট' জায়গার হদিশ পাচ্ছেন না..। পার্ক , সদন, গঙ্গার ধার খানিকটা একঘেয়ে হয়ে গিয়েছে। এবার একটু জায়গা বদল করা যাক! কলকাতার সেরা রোম্যান্টিক এই রেস্তোরাঁগুলির খবর কী জানেন ? একনজরে দেখে নেওয়া যাক কোন কোন রেস্তোরাঁ এই মুহূর্তে কলকাতায় রোম্যান্টিক আবহের পারদ চড়াচ্ছে।

স্মোক শ্যাক
বালিগঞ্জের হোটেল পার্ক প্লাজার সপ্তম ফ্লোরে রয়েছে 'স্মোক শ্যাক'।৮০০০ স্কোয়ারফিটের এই রুফটপ রোস্তেরাঁ আপনার মন জয় করে নিতে বাধ্য। যোগাযোগ-8336070214

তামারা
রাজারহাটের পিপল ট্রি হোটেলের 'তামারা'য় সঙ্গীর সঙ্গে রোম্যান্টিক আবহে খানিক সময় কাটাতে ভালো লাগবেই বলে দাবি হোটেল কর্তৃপক্ষের। এখানে দু'জনের একসঙ্গে ডিশের দাম ১৮০০ টাকা। যোগাযোগ- 9015884884 + 3025

ব্লু অ্যান্ড বিয়ন্ড
সন্ধ্যের আমেজে সঙ্গীকে তাক লাগাতে চাইলে চলে আসুন নিউ মার্কেটের লিন্ডসে স্ট্রিটের 'ব্লু অ্যান্ড বিয়ন্ডে'। এখানে দুজনের খাবারের খরচ প্রায় ১৬০০ টাকার আশপাশে। যোগাযোগ-033 71998727

ওজোরা
কসবার অ্যাক্রোপলিস মল-এর ওজোরা এই মুহূর্তে কলকাতার অন্যতম 'হট অ্যান্ড হ্যাপেনিং ' রেস্তোরাঁ। এখানে দু'জনের খাওয়া দাওয়ার খরচ প্রায় ১৭০০ টাকা। যোগাযোগ-8697903890, 9836678686

বান থাই
নিউমার্কেটের ওবেরয় গ্রান্ডের এই রেস্তোরাঁ খানিকটা দামী হলেও এখানের আভিজাত্য সঙ্গীর মন কেড়ে নিতে বাধ্য। এখানে দু'জনের ডিশের খরচ প্রায় ৪০০০ টাকা। যোগাযোগ-8448495333












Click it and Unblock the Notifications