Bengal Tourism Exhibition: পুজোয় কোথায় বেড়াতে যাবেন? অফবিট ডেস্টিনেশনে খোঁজ পেতে চলে আসুন এখানে

দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তার সঙ্গে শুরু হয়ে গিয়েছে বেড়াতে যাওয়ার প্ল্যানিংও। কোথায় বেড়াতে যাবেন পুজোর ছুটিতে অনেকেই টিকিট কেটে ফেলেছেন। আবার অনেকে এখনও ভাবনাচিন্তা করছেন কি করবেন। তাঁদের জন্য নতুন সব বেড়ানোর ঠিকানা নিয়ে হাজির পর্যটন মেলা।

কলকাতায় শুরু হয়েছে পর্যটন মেলা। যার নাম দেওয়া হয়েছে দ্য বেঙ্গল ট্রাভেল এগজিবিশন। ইডেন গার্ডেনসের পাশে ক্ষুদীরাম অনুশীলন কেন্দ্রে শুরু হয়েছে এই মেলা। এখানে বেড়ানোর সব তথ্য পেয়ে যাবেন সকলে। আজই শেষ দিন। ২৩ তারিখ থেকে শুরু হয়েছে মেলা এবং প্রদর্শনীটি। ২৫ তারিখ অর্থাৎ রবিবার শেষ দিন।

image of munnar

কাজেই যাঁরা এখনও পুজোর ছুটিতে কোথায় বেড়াতে যাবেন ঠিক করে উঠতে পারেননি। তাঁদের জন্য অপেক্ষা করে রয়েছে এই পর্যটন মেলা। এখানে একাধিক অফবিট ডেস্টিনেশনের হদিশ পাবেন সকলে। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এই এক্সজিবিশন।

একাধিক ট্রাভেল এজেন্সিও এই মেলায় অংশ নিয়েছেন। উত্তরবঙ্গ থেকে ভিন রাজ্য এমনকী বিদেশেও কম খরচে বেড়ানোর ঠিকানা নিয়ে হাজির এই পর্যটন মেলা। রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। ঝাড়খণ্ড ট্যুরিজিম, ওড়িশা ট্যুরিজিম, তেলঙ্গানা ট্যুরিজিম, ত্রিপুরা ট্যুরিজিম, সিকিম ট্যুরিজিম সহ একাধিক রাজ্যের পর্যটন বিভাগ।

image of munnar

এমনকী বিদেশে বেড়ানোর ঠিকানা জানাতেও একাধিক সংস্থা রয়েছে। নেপাল, ভুটান, বাংলাদেশ ভ্রমণের জন্য একাধিক পর্যটন সংস্থা যোগ দিয়েছেন এখানে। তাঁদের কাছ থেকে কম খরচে বেড়ানোর একাধিক তথ্য পেতে পারবেন। এখন বিদেশে বেড়াতে যাওয়ার ট্রেন্ড হয়েছে বাঙালিেদর। তাঁদের সুিবধা করে দিয়েছে বিদেশে পর্যটনের একাধিক ঠিকানা পাওয়া যাবে এখানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+